এক্সপ্লোর

Sourav Ganguly: ইডেনে ব্যাট হাতে দেখা যাবে না সৌরভকে, লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াচ্ছেন 'মহারাজ'?

Legends League Cricket: বিশ্ব জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। সেই ম্যাচে খেলার পাশাপাশি ভারতীয় মহারাজা একাদশকে নেতৃত্ব দেওয়ারও কথা ছিল বর্তমান বিসিসিআই সভাপতির।

নয়াদিল্লি: লেজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্টে (Legends League Cricket) ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ইডেন গার্ডেন্সে ফেরার কথা ছিল। ১৬ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। বিশ্ব জায়ান্টসের বিরুদ্ধে এই ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। সেই ম্যাচে তো খেলবেনই, পাশাপাশি ভারতীয় মহারাজা একাদশকে নেতৃত্ব দেওয়ারও কথা ছিল বর্তমান বিসিসিআই সভাপতির। তবে তা নিয়ে এখন বড় রকমের সন্দেহ তৈরি হয়েছে। একাধিক সূত্রের খবর অনুযায়ী লেজেন্ডস লিগ টুর্নামেন্ট থেকে সম্ভবত নিজেকে সরিয়ে নিতে চলেছেন সৌরভ।

অতীতেক স্মৃতিচারণ

লেজেন্ডস লিগে সৌরভ খেলবেন, তাও আবার ঘরের মাঠে, ইডেন গার্ডেন্সে, তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস উত্তর উত্তর বাড়ছিল। সৌরভের অধীনে একসময় ভারতীয় দলের হয়ে খেলা বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ, মহম্মদ কাইফদেরও উদ্বোধনী ম্যাচে ভারতীয় মহারাজার হয়ে খেলার কথা ছিল। সবমিলিয়ে অতীতের স্মৃতিচারণ করা সুবর্ণ সুযোগ ছিল সকলের কাছে কিন্তু। তা সম্ভবত আর হচ্ছে না। সৌরভ কিন্তু অবশ্য এখনও অবধি এই লিগ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে কোথাও মুখ খোলেননি। তবে তিনি যে খেলবেন না, সেই নিয়ে জল্পনা কিন্তু তুঙ্গে।

কিন্তু হঠাৎ কেন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছেন সৌরভ? অনেকে মনে করছেন সৌরভ যেহেতু বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি, তাই যে কোনও বানিজ্যিক লিগে সৌরভ যুক্ত হলে তা নিয়ে সমালোচনা এবং বিতর্কের সৃষ্টি হতে পারে। সেই জন্যেই সম্ভবত নিজেকে এই লিগ থেকে সরিয়ে নিতে চলেছেন 'মহারাজ'। আবার আরেক পক্ষের মতে সৌরভের শরীর সংক্রান্ত সমস্যার জেরেই তিনি সম্ভবত সরে দাঁড়াতে চলেছেন। তবে সেই তত্ত্ব নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ সৌরভের শরীর এখন যথেষ্ট ভাল।

সৌরভের বদলে নেতা কে?

অতীতেও তিনি বেশ কয়েকবার ব্যাট হাতে মাঠে নেমেছেন। তাই শরীরের জন্য মাঠে নামবেন না সৌরভ, এমন তত্ত্বে বিশ্বাস করাটা খানিকটা কঠিনই। সৌরভের পরিবর্তে তাহলে কে ভারতীয় মহারাজাকে নেতৃত্ব দেবেন? অনেকেই মনে করছেন সম্ভবত বীরেন্দ্র সহবাগকে সৌরভের বদলি হিসাবে ভারতীয় মহারাজের হয়ে টসে নামতে দেখা যেতে পারে। কিন্তু গোটা বিষয়টাই এখনও অবধি জল্পনার পর্যায়েই রয়েছে। নিশ্চিতভাবে না সৌরভ, না টুর্নামেন্ট কর্তৃপক্ষ, কারুর তরফেই কিছুই জানানো হয়নি। 

আরও পড়ুন: জলে গেল ওয়ার্নারের ৯৪, বার্লের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেল জিম্বাবোয়ে

সেরা শিরোনাম

NZ vs IND Live: শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
Yuzvendra Chahal: অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
অবসরের আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতের তারকা ক্রিকেটার, পেলেন বড় দায়িত্বও
Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই

ভিডিও

NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget