এক্সপ্লোর

Real Madrid: দুরন্ত মরশুমের সুফল? রিয়াল মাদ্রিদে ফিরলেন হোসেলু

Joselu: রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমির অংশ ছিলেন স্ট্রাইকার হোসেলু।

মাদ্রিদ: সম্প্রতি স্পেনের নেশনস লিগ খেতাব জয়ে হোসেলু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। স্পেনের হয়ে আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটাও দারুণভাবে করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে চারটি ম্যাচ খেলে ইতিমধ্যেই তিনটি গোল করে ফেলেছেন তিনি। স্পেনের  নেশনস লিগ খেতাব জয়ের ঠিক কয়েক মুহূর্ত পরেই সেই হোসেলুরই (Joselu) 'ঘরওয়াপসির' ঘটল। স্প্যানিশ স্ট্রাইকারকে সই করার কথা সরকারিভাবে ঘোষণা করল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। 

এটা রিয়াল মাদ্রিদের জার্সিতে তাঁর ঘরওয়াপসিই বটে। ২০১০ সাল পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদেই ছিলেন। রিয়ালের অ্যাকাডেমির অংশও ছিলেন হোসেলু। এমনকী মাদ্রিদের সিনিয়র দলের হয়ে দুই ম্য়াচে দুইটি গোলও করেছিলেন তিনি। কিন্তু তারপর থেকে বুন্দেশলিগায় হফেনহাইম, হ্যানোভার থেকে প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ইউনাইটেড, স্টোক সিটির হয়ে খেলেছেন হোসেলু। কোনও ক্লাবেই অবশ্য তিনি খুব বেশি দাগ কাটতে পারেননি। তবে গত মরশুমে ছবিটা খানিকটা বদলে যায়।

গত মরশুমে এস্পানিয়লের হয়ে তিনি মোট ৩৮টি ম্যাচ খেলে ১৭টি গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্ট প্রদান করেন। লা লিগায় তিনিই স্প্যানিয়ার্ড হিসাবে সর্বাধিক গোল করেছিলেন। হোসেলুই নেশনস লিগে স্পেনের হয়ে সর্বাধিক গোল করেছেন। তাঁর গোলেই সেমিফাইনালে ইতালির বিরুদ্ধে জয় পেয়েছিল লা রোহা। সম্ভবত এই দুর্দান্ত মরশুমেরই সুফল পেলেন ৩৩ বছর বয়সি তারকা স্ট্রাইকার। দুর্দান্ত এক লা লিগা মরশুম ও স্পেনের হয়ে দুরন্ত শুরুর পরে সেই লস ব্লাঙ্কোসেই ফিরলেন তিনি। অবশ্য পাকাপাকিভাবে নয়, বরং এক বছরের লোনেই তিনি মাদ্রিদে ফিরলেন।

 

 

রিয়াল মাদ্রিদ এ মরশুমে নিজেদের ফরোয়ার্ড লাইনে সামান্য় বদল করতে বাধ্য হয়েছে। ১৪ মরশুম পর দলের সর্বকালের অন্যতম সর্বোচ্চ গোলদাতা করিম বেঞ্জেমা লস ব্লাঙ্কোসকে বিদায় জানিয়েছেন। তিনি সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন। তাঁর বদলি হিসাবেই সম্ভবত এ মরশুমের জন্য হোসেলুকে দলে নিল রিয়াল। লস ব্লাঙ্কোস কিন্তু হোসেলুর পাশাপাশি বরুসিয়া ডর্টমুন্ড থেকে তারকা ইংল্যান্ড মিডফিল্ডার জুড বেলিংহ্যামকেও সই করিয়েছে। কিলিয়ান এমবাপেকে সই করানোর বিষয়ে জল্পনা-কল্পনা শোনা গেলেও, অবশ্য ফরাসি স্ট্রাইকারের এ মরশুমে রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা খানিক কমই। তাই হয়তো হোসেলুকেই আসন্ন মরশুমে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড লাইনকে নেতৃত্ব দিতে দেখা যাবে।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ত্বকের এক্সফোলিয়েশন কেন প্রয়োজন? সপ্তাহে কদিন স্ক্রাব করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget