এক্সপ্লোর

পরিবারে আসছে নতুন সদস্য, জন্মদিনে সুখবর দিলেন ঋদ্ধি

৩৫-এ পা রাখলেন ঋদ্ধিমান সাহা।

কলকাতা: ৩৫-এ পা রাখলেন ঋদ্ধিমান সাহা। আর এদিনই অনুরাগীদের আরও এক চমকপ্রদ খবর জানালেন ভারতীয় টেস্ট দলের নির্ভরযোগ্য উইকেটকিপার। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন, সোশ্যাল মিডিয়ায় সপরিবারে ছবি পোস্ট করে জানালেন সাহা। স্ত্রী রোমি ও মেয়ে আনভির সঙ্গে ছবি পোস্ট করে ঋদ্ধি লিখেছেন, “এবারের জন্মদিন স্পেশাল। পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষা করছি। গর্বের সঙ্গে জানাচ্ছি, দ্বিতীয়বার সন্তান আশা করছি। আমাদের জন্য প্রার্থনা করবেন।”

ঋদ্ধির এই সোশ্যাল বার্তার পরই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন অনুরাগীরা। দেশের এক নম্বর উইকেটকিপারকে অভিনন্দন জানাচ্ছেন ঘনিষ্ঠরাও।

এখনও পর্যন্ত ৩৫টি টেস্ট খেলেছেন ঋদ্ধি। এরই মধ্যে তিনি তালুবন্দি করেছেন ৮৬টি শিকার। ঝুলিতে রয়েছে ১১টি স্টাম্পিং। ব্যাটে এখনও পর্যন্ত ১২০৯ রান  করেছেন ঋদ্ধিমাম। রয়েছে তিন তিনটি শতরানও। প্রসঙ্গত, চোটের কারণে বাইরে থাকার পর দীর্ঘসময় আন্তর্জাতিক মঞ্চে দেখা যায়নি শিলিগুড়ির পাপালিকে। তবে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিরে এসেই স্বপ্নের কামব্যাক করেছেন বাংলার এই ক্রিকেটার। উইকেটের পিছনে তিনিই যে ভারতীয় দলের সবথেকে নির্ভরযোগ্য হাত, তা আরও একবার প্রমাণ করেছেন তিনি। এক নয়, একাধিক উড়ন্ত ক্যাচে ‘স্পাইডারম্যান সাহা’ চমকে দিয়েছেন ক্রিকেট দুনিয়াকে। বাঙালি এই ক্রিকেটার তাঁর সাফল্যের পর জানিয়েছেন, একাগ্রতার সঙ্গে পরিশ্রমের ফল পেয়েছেন।

এদিন ঋদ্ধির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে সচিন তেন্ডুলকর, চেতেশ্বর পূজারা, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধবনের মতো ক্রিকেট তারকারা। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget