এক্সপ্লোর

পাক ম্যাচের আগে দলকে শান্ত রাখতে চাইছেন শ্রীজেশ

বিলাসপুর: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে রবিবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। দু দেশের সাম্প্রতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই ম্যাচ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। খেলোয়াড়রাও মাঠে নামার আগে স্নায়ুর চাপে ভুগতে পারেন। সেই কথা মাথায় রেখেই দলকে শান্ত রাখার উদ্যোগ নিলেন ভারতের অধিনায়ক পি আর শ্রীজেশ। তিনি বলেছেন, ‘পাকিস্তান এই প্রতিযোগিতার আরও একটি দল। এছাড়া আর কিছু নয়। এই মুহূর্তে আমরা শনিবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়ার কথাই ভাবছি।’ বৃহস্পতিবার প্রথম ম্যাচে জাপানকে ১০ গোল দিয়েছে ভারত। একাই ৬ গোল করেছেন রুপিন্দর পাল সিংহ। শনিবার ও রবিবার পরপর দু দিন দুটি কঠিন ম্যাচ খেলতে হবে শ্রীজেশদের। সেই কারণেই সতর্ক ভারতের অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে দলকে চাপমুক্ত রাখতে চাইছেন তিনি। শ্রীজেশ বলেছেন, ‘দেশের মানুষের প্রত্যাশার চাপ পড়তে পারে খেলোয়াড়দের উপর। সেই কারণে দলের সবাইকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা চাই সব খেলোয়াড় শুধু ম্যাচে মন দিক।’ ২০১১ সালে প্রথম এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০১২ ও ২০১৩ সালের প্রতিযোগিতায় অবশ্য পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে। এবারের প্রতিযোগিতার আগে উরি হামলা দু দলের লড়াইয়ে অন্য মাত্রা যোগ করেছে। সেপ্টেম্বরে এই জঙ্গি হামলার কিছুদিন পরেই শ্রীজেশ বলেছিলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সবসময় উত্তেজনা থাকে। আমরা ১০০ শতাংশ দিতে তৈরি। সীমান্তে যখন সেনারা গুলির লড়াইয়ে প্রাণ বিসর্জন দিচ্ছেন, তখন হেরে গিয়ে আমরা তাঁদের হতাশ করতে চাই না।’ এখন অবশ্য শ্রীজেশের মনোভাব বদলে গিয়েছে। তিনি মাঠে নামার আগে দলকে চাপে ফেলতে চাইছেন না।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের মাঝেই আতঙ্ক, জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখার ফাঁকেই ভয়ঙ্কর ঘটনা, মৃত ১, আশঙ্কাজনক ১
বিশ্বকাপের মাঝেই আতঙ্ক, জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখার ফাঁকেই ভয়ঙ্কর ঘটনা, মৃত ১, আশঙ্কাজনক ১
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
Jaspal Rana: ছেলের মৃত্যুর ১৬ দিনের মাথায় ছেলের জন্মদিনেই প্রয়াত যশপাল রানার মা শ্যামাদেবী
ছেলের মৃত্যুর ১৬ দিনের মাথায় ছেলের জন্মদিনেই প্রয়াত যশপাল রানার মা শ্যামাদেবী
Kavya Maran: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?

ভিডিও

Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা'। বললেন অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Shankar Ghosh: 'সরকারি সম্পত্তি ধ্বংস করার অধিকার কারও নেই'। বললন শঙ্কর ঘোষ | ABP Ananda LIVE
TMC Inner Clash: আলোচনায় অংশ নেবে কে? 'ঋতব্রত' বনাম 'কালীঘাট' তৃণমূল | ABP Ananda Live
Suvendu Adhikari: 'যা করার করব, ধরে রাখুন, এটাই ওর শেষ বক্তব্য', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর |ABP Ananda
Knee Health : বয়স হলে হাঁটু-বদল নয় ! সময় থাকতে হাঁটু বাঁচান, মোক্ষম উপায় বলছেন চিকিৎসক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget