এক্সপ্লোর

ইডেন টেস্টে তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা ১৬৫/৪, পিছিয়ে মাত্র ৭ রানে

কলকাতা: ইডেনে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন ১৭২ রানে ভারতের প্রথম ইনিংস থামিয়ে দেওয়ার পর দিনের শেষে দারুণ জায়গায় শ্রীলঙ্কা। দিনের শেষে তাদের রান ৪ উইকেটে ১৬৫। ভারতের চেয়ে মাত্র সাত রানে পিছিয়ে শ্রীলঙ্কা। অর্ধশতরান করেছেন লাহিড়ু তিরিমানে (৫১) ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ (৫২)। দু'টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ভালভাবেই এগিয়ে চলেছেন। তাঁরা বড় লিড নিয়ে ভারতকে চাপে ফেলে দেওয়ার লক্ষ্যে চতুর্থ দিন সকালে ব্যাট করতে নামবেন। বৃষ্টির জন্য এই টেস্টের প্রথম দু'দিনের খেলার বেশিরভাগ সময়ই নষ্ট হয়। আজ অবশ্য খেলায় সেভাবে বিঘ্ন ঘটেনি। যদিও কম আলোর জন্য নির্দিষ্ট সময়ের আগেই দিনের খেলা শেষ করে দিতে হয়। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিংয়ে ধস নামানোর নায়ক শ্রীলঙ্কার এস লাকমল। তিনি ২৬ রানে ৪টি উইকেটে ঝুলিতে পুরেছেন। প্রথম দিনই তিনি ভারতীয় ব্যাটিং লাইন আপে কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন। ১৯ ওভারে ১২টি মেডেন তাঁর। লাহিরু গামাগে, দাসুন সনকা, দিলরুয়ান পেরেরাও দারুণ বল করেছেন। তিনজনই দুটি করে উইকেট পেয়েছেন। এই ৪ বোলারের দাপটে মাত্র ৫৯. ৩ ওভার ব্যাটিং করতে পেরেছে বিরাট কোহলির দল। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এটা ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০০৫-এর ডিসেম্বর চেন্নাই টেস্টে ১৬৭ রানে ভারতের ইনিংস শেষ হয়েছিল। এই নিয়ে দ্বিতীয়বার লঙ্কাবাহিনী ভারতকে ২০০-র নীচে থামিয়ে দিল। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সফল চেতেশ্বর পূজারা। গতকাল ৪৭ রানে নট আউট পূজারা এদিন সকালে অর্ধশতরানে পৌঁছন। তবে গতকালের চেয়ে মাত্র ৫ রান যোগ করেই তিনি প্যাভিলিয়নের পথ ধরেন। ১১৭টি বল খেলে ১০টি বাউন্ডারি মারেন তিনি। তাঁকে ফিরিয়ে দেন গামাগে। ঋদ্ধিমান সাহা ৮৩টি বল খেলে ২৯ রান করেন ৬টি চার দিয়ে সাজানো ইনিংসে। সপ্তম উইকেটে তিনি ও রবীন্দ্র জাডেজা (৩৭ বলে ২২, ২টি চার ও একটি ৬) ৪৮ রান যোগ করে পরিস্থিতি সামাল দেওয়ার লড়াই চালান। তবে পরপর তিন বলের ব্যবধানে দুবার আঘাত হেনে দুজনকেই তুলে নেন স্পিনার পেরেরা। ভুবনেশ্বর কুমার ১৭ বলে ১৩ ও মহম্মদ সামি ২৪ বলে ২২ রান তোলেন পিটিয়ে খেলে। উমেশ যাদব নট আউট থাকেন ৬ রানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: আইপিএলের পর ভারতের প্রথম আন্তর্জাতিক ম্য়াচে নতুন মুখ, আফগানদের বিরুদ্ধে কেমন হল একাদশ?
আইপিএলের পর ভারতের প্রথম আন্তর্জাতিক ম্য়াচে নতুন মুখ, আফগানদের বিরুদ্ধে কেমন হল একাদশ?
IND vs AFG Live Score: আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গিলের, একাদশে নতুন মুখ মানব সুথার
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গিলের, একাদশে নতুন মুখ মানব সুথার
Messi Chaos: মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
মেসি-কাণ্ডে ধুন্ধুমার, ২ থানায় তোলাবাজির অভিযোগ শতদ্রুর বিরুদ্ধে! ফের FIR সিএবি সদস্যের নামে
Bengal T20: বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget