এক্সপ্লোর

Ashes 2023: লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়ে গুচ্ছ গুচ্ছ রেকর্ডের মালিক হয়ে গেলেন স্টিভ স্মিথ

Steve Smith Century: লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ১৮৪ বলে ১১০ রানের ইনিংস খেলেন অজি ব্য়াটার। মূলত তাঁর ব্যাটিংয়ের ওপর ভর করেই বোর্ডে ৪১৬ রান তুলে নেয় অজিরা। 

লর্ডস: অ্যাশেজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকালেন স্টিভ স্মিথ। টেস্ট কেরিয়ারের ৩২ তম সেঞ্চুরি পূরণ করলেন প্রাক্তন অজি অধিনায়ক। আর তার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি রেকর্ডও গড়ে ফেললেন ডানহাতি এই অজি ব্যাটার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৩২ টেস্ট সেঞ্চুরির মালিক এখন স্মিথই। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ১৮৪ বলে ১১০ রানের ইনিংস খেলেন অজি ব্য়াটার। মূলত তাঁর ব্যাটিংয়ের ওপর ভর করেই বোর্ডে ৪১৬ রান তুলে নেয় অজিরা। 

গতকাল ৮৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন স্মিথ। এদিন যে সেঞ্চুরি আসতে চলেছে, তা মোটামুটি নিশ্চিতই ছিল। নিজের ৯৯ তম টেস্টে ১৭৪ ইনিংসে ৩২ তম সেঞ্চুরি পূরণ করলেন স্মিথ। ছুঁয়ে ফেললেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয়াকে। ২ জনেরই টেস্টে সেঞ্চুরির সংখ্যা ৩২। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্মিথ ও ওয়া। শীর্ষে রয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। তাঁর ঝুলিতে রয়েছে ৪১টি টেস্ট সেঞ্চুরি। কোনও নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর নিরিখে সচিন তেন্ডুলকরকে টেক্কা দিলেন স্মিথ। ইংল্যান্ডের বিরুদ্ধে ১১টি সেঞ্চুরি করেছিলেন সচিন। তাঁকে টপকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে এই মুহূর্তে সর্বাধিক ১২ সেঞ্চুরির মালিক স্মিথ। তাঁর আগে রয়েছেন শুধুমাত্র সুনীল গাওস্কর ও ডন ব্র্য়াডম্য়ান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩টি সেঞ্চুরি করেছিলেন গাওস্কর। অন্যদিকে কিংবদন্তি ব্র্যাডম্য়ান ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

পিচ বাঁচালেন বেয়ারস্টো

 গতকাল থেকেই 'হোম অফ ক্রিকেট' লর্ডসে শুরু হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় অ্যাশেজ টেস্ট (The Ashes 2023)। সেই ম্যাচের শুরুর দিকে বৃষ্টি তো বিঘ্ন ঘটায়ই, পাশাপাশি বিক্ষোভকারীদের দৌরাত্ম্যেও ম্যাচ বেশ খানিকক্ষণ স্থগিত থাকে। ম্যাচের একেবারে দ্বিতীয় ওভারে ঘটে ঘটনাটি। 

দ্বিতীয় ওভারে স্টুয়ার্ট ব্রড বল শুরু করার ঠিক আগেই লর্ডসের গ্র্যান্ডস্ট্যান্ড থেকে 'জাস্ট স্টপ অয়েল'-এর দুই বিক্ষোভকারী মাঠে ঢুকে পড়েন। তাঁদের বিখ্যাত কমলা রঙের পাউডার মাঠে ছড়াতে সক্ষম হলেও, বিক্ষোভকারীরা পিচ পর্যন্ত পৌঁছতে পারেননি। সৌজন্যে অবশ্যই ইংল্যান্ডের কিপার ব্যাটার জনি বেয়ারস্টো (Jonny Bairstow)। তিনি এক বিক্ষোভকারী একাই কার্যত কোলে তুলে নিয়ে মাঠের বাইরে নিয়ে যান। আরেক বিক্ষোভকারীকে রুখতে সমর্থ হয় পুলিশ। জনি বেয়ারস্টোর এই কাণ্ড মাঠে উপস্থিত দর্শকরা কিন্তু বেশ মজাই। তাঁরা করতালি দিয়ে বেয়ারস্টোকে বাহবাও জানান। 

 

 

 

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget