এক্সপ্লোর

গোলাপি বলের টেস্টে অভিজ্ঞতায় ভারতের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া, সিরিজ শুরুর আগেই তাল ঠুকলেন স্মিথ

গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতায় ভারতের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। কাজেই আগামী ডিসেম্বরে দুই দলের দিন-রাতের টেস্টে পাল্লা ভারি থাকবে অস্ট্রেলিয়ারই। এমনই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। তবে অজি ব্যাটিং অর্ডারের মূল ভরসা স্মিথ স্বীকার করে নিয়েছেন যে, চ্যালেঞ্জ মোকাবিলার মতো ব্যাটসম্যান কোহলি ব্রিগেডে রয়েছেন।

মেলবোর্ন: গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতায় ভারতের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। কাজেই আগামী ডিসেম্বরে দুই দলের দিন-রাতের টেস্টে পাল্লা ভারি থাকবে অস্ট্রেলিয়ারই। এমনই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। তবে অজি ব্যাটিং অর্ডারের মূল ভরসা স্মিথ স্বীকার করে নিয়েছেন যে, চ্যালেঞ্জ মোকাবিলার মতো ব্যাটসম্যান কোহলি ব্রিগেডে রয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গত সপ্তাহেই ডাউন আন্ডারে টেস্ট, একদিন ও টি ২০ সহ ভারতের পূর্ণাঙ্গ সিরিজের ঘোষণা করেছে। দ্বিতীয় টেস্ট হবে দিনরাতের। ১১ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে এই টেস্ট শুরু হবে। একটি ফেসবুক সেশনে স্মিথ বলেছেন, আমরা ভারতের তুলনায় কয়েকটা বেশি গোলাপি বলের টেস্ট খেলেছি, যা আমাদের সুবিধা দিতে পারে। ভারত কলকাতায় দিন-রাতের টেস্টে দারুণ খেলেছিল। এটা একটা ভিন্ন খেলা। তবে ওদের পরিস্থিতি অনুযায়ী খেলার মতো ব্যাটসম্যান রয়েছে। আর ওদের বোলাররাও খুবই ভালো। স্মিথ বলেছেন, ওদের বিশ্বমানের প্লেয়াররা রয়েছে, যারা যে কোনও পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে পারে। তাই ওই ম্যাচে উপভোগ্য লড়াই হবে বলেই মনে করছি। মঙ্গলবারই ৩১ বছরে পা দিয়েছেন স্মিথ। অস্ট্রেলিয়া সফরে ভারত প্রথমে খেলবে টি ২০ সিরিজ। ১১ অক্টোবর সিরিজ শুরু হবে। এরপর বর্ডার-গাওস্কর ট্রফি দখলে রাখার লড়াইয়ে নামবে ভারত। গাব্বায় শুরু হবে প্রথম টেস্ট। গাব্বায় অস্ট্রেলিয়ার রেকর্ড বরাবরই ভালো। স্মিথ বলেছেন, গাব্বা (ব্রিসবেন)-য় যে কোনও দলের বিরুদ্ধেই আমাদের রেকর্ড ভালো। ওটা আমাদের কাছে দূর্গের মতো। দীর্ঘদিন ধরেই এখান থেকেই সিরিজ শুরু হোক, এমনটা চাইছিলাম। ৭৩ টেস্টে ৬২.৮৪ গড়ে স্মিথের মতো রান ৭,২২৭। সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলি যেভাবে রান তাড়া করেন, তার প্রশংসায় পঞ্চমুখ স্মিথ। তিনি বলেছেন, একদিনের ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে ওর গড় দেখলেই বোঝা যায়, এটা দুর্দান্ত ব্যাপার। চাপের মুখে ও খুবই ভালো ও সংযমী। স্মিথ বলেছেন, আমি বিরাটের অনুরাগী। ও দুর্দান্ত প্লেয়ার। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে তিনি আইপিএলে খেলতে ইচ্ছুক বলেও জানিয়েছেন স্মিথ। টি ২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে সেই অবসরে আইপিএল আয়োজনের চিন্তাভাবনা চলছে বিসিসিআই-এর অন্দরে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্মিথ বলেছেন, অস্ট্রেলিয়া সরকার নিরাপদ মনে করলে আইপিএল খেলার ব্যাপারে তিনি রাজি। স্মিথ বলেছেন, দেশের হয়ে বিশ্বকাপ খেলাই তাঁর কাছে অগ্রাধিকার। কিন্তু তা যদি আয়োজিত না হয় ও স্থগিত হয়ে যায়, তাহলে আইপিএল খেলতে অসুবিধা কোথায়। আইপিএল-ও দারুণ একটা ঘরোয়া টুর্নামেন্ট।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: 'উরুগুয়ে, স্পেনকে আটকে দেওয়াটা কাকতালীয় ছিল না', কেপ ভার্দের ফুটবলারদের দরাজ সার্টিফিকেট মেসির
'উরুগুয়ে, স্পেনকে আটকে দেওয়াটা কাকতালীয় ছিল না', কেপ ভার্দের ফুটবলারদের দরাজ সার্টিফিকেট মেসির
IND vs ENG T20: অক্ষরের সামনে রেকর্ডের হাতছানি, আজ মাঠে নামলেই ছুঁয়ে ফেলবেন ধোনিকে
অক্ষরের সামনে রেকর্ডের হাতছানি, আজ মাঠে নামলেই ছুঁয়ে ফেলবেন ধোনিকে
Vaibhav Sooryavanshi: অবশেষে ম্যাঞ্চেস্টারেই অভিষেক? বৈভব সূর্যবংশীর ইঙ্গিতপূর্ণ পোস্ট বাড়াল জল্পনা
অবশেষে ম্যাঞ্চেস্টারেই অভিষেক? বৈভব সূর্যবংশীর ইঙ্গিতপূর্ণ পোস্ট বাড়াল জল্পনা
FIFA World Cup 2026: বিশ্বচ্যম্পিয়নদের বিরুদ্ধে স্বপ্নের সফর শেষে কেপ ভার্দে দল প্রসঙ্গে ভোজিনহা কী জানালেন?
বিশ্বচ্যম্পিয়নদের বিরুদ্ধে স্বপ্নের সফর শেষে কেপ ভার্দে দল প্রসঙ্গে ভোজিনহা কী জানালেন?

ভিডিও

Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE
Debraj Chakraborty | দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget