এক্সপ্লোর

Sumit Nagal: ভিসা সমস্যায় উইম্বলডনে অংশগ্রহণ নিয়ে সংশয়! সোশ্যাল মিডিয়ার সুবাদে সুরাহা পেলেন নাগাল

Wimbledon 2024: ১ জুলা থেকে ১৪ জুলাই এবারের উইম্বলডনের আসর বসতে চলেছে।

নয়াদিল্লি: চলতি বছরে স্বপ্নের ফর্মে রয়েছেন সুমিত নাগাল। একের পর এক টুর্নামেন্টে নিজের প্রতিভার প্রদর্শন দিয়ে চলেছেন। সম্প্রতি নিজের কেরিয়ারের সেরা সিঙ্গেলস ব়্যাঙ্কিংয়েও পৌঁছেছেন তিনি। তবে যুক্তরাজ্যের ভিসা পাওয়া নিয়ে তাঁকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। যার জেরে উইম্বলডনে তাঁর অংশগ্রহণ নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল। অবশেষে সেই সমস্যা মিটল। ব্রিটেনের ভিসা পাওয়ায় আর বাধা রইল না তাঁর।

১ জুলাই থেকে ১৪ জুলাই এবারের উইম্বলডনের আসর বসবে। সেখানে সুমিত নাগালের ভাল পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে ভারতবাসীরা। তবে ব্রিটেনের ভিসা পাওয়ার জন্য কিছু নথিগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল নাগালকে। ব্রিটেন আধিকারিকদের সাহায্য চেয়েও প্রাথমিকভাবে কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে সমস্যার সমাধান পেতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছিলেন সুমিত নাগাল। সোশ্যাল মিডিয়ায় নাগালের আবেদন ব্রিটেন ভিসা আধিকারিকদের নজরে পড়ে। দ্রুতই সুরাহাও মেলে।

 

সমস্যার সমাধানের পর ব্রিটেন আধিকারিকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি নাগাল। সমস্যা মিটে যাওয়ায় দ্রুতই ব্রিটেনের ভিসা পেয়ে যাবেন ভারতীয় তারকা, এমনটাই আশা। ২৬ বছর বয়সি সুমিত নাগাল সদ্যই মন্টি কার্লো মাস্টার্সে নিজের পারফরম্যান্সে আবারও নজর কেড়েছেন। ১৯৭৭ সালে বিজয় অমৃতরাজ এবং ১৯৮২ সালে রমেশ কৃষ্ণনের পর মাত্র তৃতীয় ভারতীয় হিসাবে এই টুর্নামেন্টের মূলপর্বে খেলার সুযোগ পান নাগাল। ইতালির ফ্লাভিও কবল্লি এবং আর্জেন্তিনার ফাকুন্দো দিয়াজ অ্যাকোস্টাকে হারিয়ে টুর্নামেন্টের মূলপর্বে খেলার ছাড়পত্র পান।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ইতালির ৩৮ নম্বর ব়্যাঙ্কধারী মাত্তেও আর্নাল্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিলেন। প্রথম ভারতীয় হিসাবে ক্লে কোর্টে এটিপি মাস্টার্স ১০০০-র ম্যাচ জেতেন নাগাল। এই জয়ের দৌলতে নাগাল ১৩ ধাপ এগিয়ে আসেন। এটিপি ব়্যাঙ্কিংয়ে নিজের কেরিয়ার সেরা ৮০ নম্বরে উঠে আসেন তিনি। তাঁর সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে, সেই আশাই করবেন সকল ভারতীয় টেনিসপ্রেমী।       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: IPL লিগ টেবিলে লাস্টবয় RCB, নাগাড়ে পাঁচ হারের পর মালিকানা বদলের ডাক ক্ষুব্ধ মহেশ ভূপতির

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget