এক্সপ্লোর

মাহিভাই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রীনিবাসন পিতৃতুল্য, সিএসকে শিবিরে ফেরার ইঙ্গিত রায়নার

রায়না আরও বলেছেন, ‘আমি কোয়ারেন্টিনে থাকলেও, অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমাকে আবার হয়তো সিএসকে শিবিরে দেখা যেতে পারে।’

নয়াদিল্লি: ব্যক্তিগত সমস্যায় দেশে ফিরে এলেও, আইপিএল-এ খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না চেন্নাই সুপার কিংসের তারকা সুরেশ রায়না। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে এই ক্রিকেটার ইঙ্গিত দিয়েছেন, তিনি ফের দলের সঙ্গে যোগ দিতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, চেন্নাইয়ের হয়ে আরও ৪-৫ বছর খেলতে চান বলেও জানিয়েছেন রায়না। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রায়না বলেছেন, ‘দেশে ফেরার সিদ্ধান্ত আমার ব্যক্তিগত ছিল। আমার পরিবারের জন্য ফিরে আসতে হয়েছে। বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাকে সেই মুহূর্তেই ফিরে আসতে হত। তবে সিএসকে-ও আমার পরিবার। আমার কাছে মাহিভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। সিএসকে আর আমার মধ্যে কোনওরকম সমস্যা নেই।’ রায়না আরও বলেছেন, ‘আমি কোয়ারেন্টিনে থাকলেও, অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমাকে আবার হয়তো সিএসকে শিবিরে দেখা যেতে পারে।’ পঞ্জাবের পঠানকোটে রায়নার এক আত্মীয়র বাড়িতে কয়েকদিন আগে হামলা চালায় একটি কুখ্যাত অপরাধীদের দল। সেই হামলায় একজনের মৃত্যু হয় এবং পরিবারের চারজন জখম হন। এরপরেই দেশে ফেরেন রায়না। তিনি এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের সাজা দেওয়ার জন্য পঞ্জাব পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। এরই মধ্যে ক্রিকেটমহলে খবর, সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে হোটেলের যে ঘরে ছিলেন, সেটি রায়নার পছন্দ হয়নি। তিনি করোনা সংক্রমণ নিয়ে চিন্তায় ছিলেন। সেটাও দেশে ফেরার একটি কারণ হতে পারে। তাছাড়া দেশে ফিরে একটি সংবাদমাধ্যমকে এই ক্রিকেটারও বলেন, সন্তানদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই। এরপর আইপিএল-এ খেলার বদলে দেশে ফেরা নিয়ে রায়নাকে তীব্র কটাক্ষ করেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। যদিও পরে চাপের মুখে তিনি সুর নরম করেছেন। রায়না অবশ্য শ্রীনিকে পাল্টা আক্রমণের পথে হাঁটেননি। তিনি বলেছেন, ‘উনি আমার পিতৃতুল্য। উনি সবসময় আমার পাশে থেকেছেন। আমার হৃদয়ে ওঁর জায়গা আছে। উনি আমাকে ছোট ছেলের মতোই দেখেন। আমি নিশ্চিত, ওঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। বাবা সন্তানকে বকতেই পারেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget