এক্সপ্লোর

ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাটিং করায় অবাক অশ্বিন

কিংস্টন: সাবাইনা পার্কের আর্দ্র উইকেটে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ায় আশ্চর্য হয়েছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেছেন, ভারতের অধিনায়ক বিরাট কোহলি টসের সময়ই বলেছিলেন, উইকেট কিছুটা আর্দ্র। ভারত টসে জিতলেও হয়তো ব্যাটিং করারই সিদ্ধান্ত নিত। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যা শক্তি তাতে প্রথমে ব্যাট করা আশ্চর্যজনক। ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় ক্যারিবিয়ানরা। জামাইকা টেস্টের প্রথম দিন মাত্র ১৯৬ রানে অলআউট হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন অশ্বিন। এই নিয়ে ১৮ বার টেস্টে ৫ উইকেট নিলেন অশ্বিন। মাত্র ৭ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে মার্লন স্যামুয়েলস (৩৭) ও জার্মেইন ব্ল্যাকউড (৬২) প্রতিরোধ গড়ে তোলেন। ভারতের বোলারদের পাল্টা আক্রমণ করেন তাঁরা। এই দুই ব্যাটসম্যানকেই ফেরান অশ্বিন। এরপর ক্যারিবিয়ানদের ইনিংস বেশিদূর গড়ায়নি। শুরুতে উইকেট হারানোর পর ব্ল্যাকউডের পাল্টা আক্রমণের ফলে খেলায় সমতা ফিরে এসেছিল বলেই মনে করেন অশ্বিন। তবে তাঁর মতে, শেষপর্যন্ত অভিজ্ঞতারই জয় হয়েছে। তিনি দুটি উইকেট নিয়ে ভারতকে সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে পেরেছেন। খেলা শুরু করার পর থেকেই তিনি এমন কিছু করতে চাইতেন, যে কৃতিত্ব অন্য খেলোয়াড় অর্জন করতে পারেননি। আজ তিনি সেই জায়গায় পৌঁছে গিয়েছেন। তবে এখানেই থেমে থাকা নয়, তিনি প্রতিদিন উন্নতি করতে চান। ক্যারিবিয়ানদের অল্প রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারত এক উইকেট হারিয়ে ১২৬ রান তুলেছে। তরুণ ওপেনার লোকেশ রাহুল ৭৫ রানে অপরাজিত। শিখর ধবনের (২৭) সঙ্গে ওপেনিং জুটিতে ৮৭ রান যোগ করেন রাহুল। দিনের শেষে তাঁর সঙ্গে ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা (১৮)। রাহুলের প্রশংসা করে অশ্বিন বলেছেন, এই তরুণ খেলোয়াড় টেস্টে দুটি শতরান করেছেন। প্রথম শ্রেণির ম্যাচেও তিনি অনেক রান করেছেন। তাঁর ডাক নাম দেওয়া হয়েছে ‘রান মেশিন’। রাহুল ভাল ব্যাটসম্যান।

সেরা শিরোনাম

Rohit On Virat: পাখির চোখ ২০২৭ বিশ্বকাপ, বিরাটকে নিয়ে বড় বয়ান রোহিতের মুখে, কী বললেন?
পাখির চোখ ২০২৭ বিশ্বকাপ, বিরাটকে নিয়ে বড় বয়ান রোহিতের মুখে, কী বললেন?
Asian Games 2026: বৃষ্টিই কি ম্য়াচে ফের তাল কাটবে? কখন, কোথায় দেখবেন এশিয়ান গেমসের ফাইনালে শ্রেয়সদের লড়াই?
বৃষ্টিই কি ম্য়াচে ফের তাল কাটবে? কখন, কোথায় দেখবেন এশিয়ান গেমসের ফাইনালে শ্রেয়সদের লড়াই?
ICC T20I Ranking: টি টোয়েন্টি ক্রমতালিকায় বিরাট উন্নতি, রেকর্ড গড়ে অজি পেসারকে টেক্কা দিলেন শ্রী চরণি
টি টোয়েন্টি ক্রমতালিকায় বিরাট উন্নতি, রেকর্ড গড়ে অজি পেসারকে টেক্কা দিলেন শ্রী চরণি
Asian Games 2026: শেষবেলায় বড় সাফল্য, এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জয় ভারতের
শেষবেলায় বড় সাফল্য, এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে প্রথম সোনা জয় ভারতের

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget