এক্সপ্লোর

T20 World Cup: জিম্বাবোয়েকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-তে প্রথম জয় নেদারল্যান্ডসের

T20 World Cup 2022: জিম্বাবোয়ের টপ অর্ডারের প্রথম তিনজন ক্রিজে বেশিক্ষণ টিকতেই পারেননি। যদিও মিডল অর্ডারে সিন উইলিয়ামস ও সিকান্দার রাজা মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন।

অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিল নেদারল্যান্ডস। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল ডাচ বাহিনী।অ্য়াডিলেড ওভালে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। কিন্তু ক্রেগ এরভিনের এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। 

জিম্বাবোয়ের টপ অর্ডারের প্রথম তিনজন ক্রিজে বেশিক্ষণ টিকতেই পারেননি। যদিও মিডল অর্ডারে সিন উইলিয়ামস ও সিকান্দার রাজা মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন। সিন উইলিয়ামস ২৮ রানের ইনিংস খেলেন। রাজা ৪০ রান করেন। কিন্তু লোয়ার অর্ডারও ব্যর্থ হওয়ায় ১৯.২ ওভারে মাত্র ১১৭ রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। ডাচ বোলারদের মধ্যে ৩ উইকেট নেন পল ভান মারকারিন। ২টো করে উইকেট নেন ব্রেন্ডন গ্লােভার, লগান ভান বিক, বাস ডি লিডে। 

জবাবে ব্যাট করতে নেমে ম্যাক্স ওডড ও টম কুপারের পার্টনারশিপই জয়ের ভিত গড়ে দেয় নেদারল্যান্ডসকে। প্রথম জন ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন। ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান বোর্ডে তুলে নেয় নেদারল্যান্ডস। 

চাপ কাটানোর চেষ্টা শাকিবের?

বুধবার অ্যাডিলেডে ভারত-বাংলাদেশ দ্বৈরথ। গ্রুপ ওয়ানে দুই দলই ৩টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট করে পেয়েছে। দুই দলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় ভারত রয়েছে দুই নম্বরে। বাংলাদেশ তিনে। তবে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশেরও। সেক্ষেত্রে বুধবারের ম্যাচে ভারতকে হারাতেই হবে শাকিবদের। পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিততে হবে।

ম্যাচের আগের দিন অবশ্য শাকিবের গলায় শোনা গেল অন্য সুর। বললেন, 'অঘটন ঘটাতে পারলে আমরা খুশি হব। দুই দলই কাগজে কলমে আমাদের চেয়ে এগিয়ে। ভাল খেললে আমরা জিতব না কেন? আয়ার্ল্যান্ডকে দেখেছি ইংল্যান্ডকে হারাচ্ছে। জিম্বাবোয়ে এই বিশ্বকাপেই পাকিস্তানকে হারিয়েছে। একইরকম ফল আমাদেরও খুশি করবে।' তাঁর সংযোজন, 'ভারত ফেভারিট। ওরা বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই। আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। আমরা ভারতের বিরুদ্ধে জিতে গেলে সেটাকে অঘটন বলা হবে আমরা জানি। তবে আমরা সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব।'

 

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget