এক্সপ্লোর

India WTC 2021 Squad বেজে গেল যুদ্ধের দামামা, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ১৫ জনের দল ঘোষণা ভারতের

ভারতের ১৫ জনের দলঘোষণা করা হয়েছে।

লন্ডন : মাঝে আর দু'দিন। শুক্রবার থেকে সাউদম্পটনে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বপ্রাপ্তি যে যুদ্ধের জন্য মঙ্গলবার সন্ধেয় দলঘোষণা করে  দিল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ১৫ জনের দলঘোষণা করা হয়েছে।

বিরাট কোহলির নেতৃত্বাধীন দলে তাঁর ডেপুটি আজিঙ্কা রাহানে। চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিনের মতো টেস্ট স্পেশালিস্টদের পাশাপাশি জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মারা রয়েছেন ১৫ জনের দলে। তবে কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়ালরা জায়গা করে নিতে পারেননি ১৫ জনের দলে। একনম্বর কিপার-ব্যাটসম্যানের চয়েস ঋষভ পন্থের সঙ্গে ঋদ্ধিমান সাহাও রয়েছেন স্কোয়াডে। চোট সারিয়ে স্কোয়াডে ফিরেছেন রবীন্দ্র জাদেজাও।

ওয়াকিবহাল মহল মনে করছে, সাউদাম্পটনে ওয়ার্ল্ড টেস্ট সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে দলের পেস বোলিং বিভাগ। সেখানে জসপ্রীত বুমরাহের সঙ্গে ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদবের সঙ্গে মহম্মদ সিরাজ, মোট পাঁচ পেসারকে জায়গা দেওয়া হয়েছে ১৫ জনের স্কোয়াডে।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভারতীয় স্কোয়াড : 

  • বিরাট কোহলি (অধিনায়ক)
  • আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক)
  • রোহিত শর্মা
  • শুবমন গিল
  • চেতেশ্বর পূজারা
  • হনুমা বিহারী
  • ঋষভ পন্থ (উইকেটরক্ষক)
  • ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক)
  • রবিচন্দ্রন অশ্বিন
  • রবীন্দ্র জাদেজা
  • জসপ্রীত বুমরাহ
  • ইশান্ত শর্মা
  • মহম্মদ সামি
  • উমেশ যাদব
  • মহম্মদ সিরাজ

ফাইনালে যারা জিতবে তারা ১.৬ মিলিয়ন ডলার পাবে পুরস্কার অর্থ বাবদ। সোমবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছিল, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের বিজয়ী দল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১১.৭২ কোটি টাকা) এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ দন্ড বা মেস পুরস্কার হিসাবে পাবে। পরাজিত দল পাবে এর অর্ধেক। সেই অঙ্কটাও নেহাত কম নয়। ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৮৫ কোটি টাকা। অর্থাৎ, বিরাট কোহলিরা চ্যাম্পিয়ন হলে প্রায় ১২ কোটি টাকা পুরস্কার মূল্য হিসাবে পাবেন।

পাশাপাশি, বৃষ্টিতে খেলা না হলে বা ফাইনাল অমীমাংসিত থাকলে কী হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। ড্র হলে মোট পুরস্কার মূল্য সমানভাগে ভাগ করা হবে ও পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত সমান সংখ্যক দিন ওই বিশেষ দন্ড বা মেসটি নিজেদের কাছে রাখতে পারবে ভারত ও নিউজ়িল্যান্ড, দুই দলই।  

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ফরোয়ার্ডে তারকার ছড়াছড়ি সত্ত্বেও, রেকর্ডগড়া রক্ষণভাগে ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছে স্পেন
ফরোয়ার্ডে তারকার ছড়াছড়ি সত্ত্বেও, রেকর্ডগড়া রক্ষণভাগে ভর করেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছে স্পেন
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
FIFA World Cup 2026: মাঠে দুরমুশ তো করলই, শেষ আটে পৌঁছে যুক্তরাষ্ট্রকে দুই শব্দে সোশ্যাল মিডিয়ায়ও ট্রোল করল বেলজিয়াম
মাঠে দুরমুশ তো করলই, শেষ আটে পৌঁছে যুক্তরাষ্ট্রকে দুই শব্দে সোশ্যাল মিডিয়ায়ও ট্রোল করল বেলজিয়াম
Shapoor Zadran Dies: মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার
মাত্র ৩৮ বছর বয়সে থামল সফর, প্রয়াত আফগানিস্তানের তারকা ক্রিকেটার

ভিডিও

Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির
CM Suvendu Adhikari :
GI Tag News | শান্তিনিকেতনের বাটিক পেল GI Tag, বিশেষ স্বীকৃতি বাউলের হাতের একতারাকেও
Baruipur News: ‘প্রত্যেকের হাতে অস্ত্র ছিল, পরিকল্পনা করে খুন করেছে’, বললেন নিহত নাবালকের দাদা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget