এক্সপ্লোর

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ বোর্ডের অন্দরে

বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী সহ কোচিং স্টাফদের মেয়াদ ফুরোনোয় তাঁদের চুক্তির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। তবে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের ভূমিকা নিয়ে বিসিসিআই-এর অন্দরে অসন্তোষ রয়েছে বলে খবর। বোর্ডের একাংশ মনে করছেন, বাঙ্গার তাঁর ভূমিকা আরও ভালোভাবে পালন করতে পারতেন।

লন্ডন: বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী সহ কোচিং স্টাফদের মেয়াদ ফুরোনোয় তাঁদের চুক্তির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। তবে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের ভূমিকা নিয়ে বিসিসিআই-এর অন্দরে অসন্তোষ রয়েছে বলে খবর। বোর্ডের একাংশ মনে করছেন, বাঙ্গার তাঁর ভূমিকা আরও ভালোভাবে পালন করতে পারতেন। গত দেড় বছরে বোলিং কোচ ভরত অরুণ খুব ভালো কাজ করেছেন এবং আর শ্রীধরের তত্ত্বাবধানে দলের ফিল্ডিংয়ের মান বেড়েছে বলেই মনে করা হচ্ছে। কিন্তু দলের ব্যাটিং ইউনিট সম্পর্কে এ রকম কোনও মূল্যায়ণ করা যাচ্ছে না বলেই খবর। বিশ্বকাপের মতো ইভেন্টে চার নম্বরে কোনও একজন নির্দিষ্ট ব্যাটসম্যান খুঁজে না পাওয়ার বিষয়টি বোর্ড আদৌ ভালোভাবে নিচ্ছে না। বোর্ডের এক পদস্থা আধিকারিক বলেছেন, মিডল অর্ডারে ধারাবাহিকভাবে অদলবদল শুধু বিশ্বকাপেই নয়, গত কয়েকটি মরশুমেও দলের পক্ষে ক্ষতিকারক হয়েছে। এর কোনও সমাধান খুঁজে বের করতে না পারাটা বাঙ্গারের বিরুদ্ধে গিয়েছে। ওই আধিকারিক বলেছেন, এটা একটা ধারাবাহিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা প্লেয়ারদের পাশেই রয়েছি এবং বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছাড়া দলের খেলোয়াড়রা পুরো টুর্নামেন্টেই দারুণ খেলেছে। সাপোর্ট স্টাফদের ভবিষ্যত সম্পর্কে কোনও কিছু স্থির করার আগে তাঁদের সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হবে। চোটের কারণে বিজয় শঙ্কর ছিটকে যাওয়ার আগের দিনই বাঙ্গার বলেছিলেন, সব খেলোয়াড়ই খেলার মতো অবস্থায় রয়েছে। বাঙ্গারের এই মন্তব্য বোর্ডের একাংশ ভালোভাবে নিচ্ছে না বলেই খবর।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget