এক্সপ্লোর

IND vs AUS, Adelaide Test India Playing XI: একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা ভারতের, দলে ঋদ্ধি, নেই শুভমান

আগামীকাল অ্যাডিলেডে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্ট শুরুর একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ভারতের টিম ম্যানেজমেন্ট।

অ্যাডিলেড:  আগামীকাল অ্যাডিলেডে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্ট শুরুর একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ভারতের টিম ম্যানেজমেন্ট। গাওস্কর-বর্ডার সিরিজের প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশ- বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক অগ্রবাল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ।
অনুশীলন ম্যাচে ভালো পারফরম্যান্স করার পরও শুভমন গিলের  টেস্টে অভিষেকের সুযোগ হল না। উইকেটরক্ষকের দায়িত্ব অধিনায়ক ঋদ্ধিমানের হাতেই রেখেছেন। নভদীপ সাইনি ও মহম্মদ সিরাজের পরিবর্তে উমেশের অভিজ্ঞতাতেই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট। চলতি সিরিজে চারটি টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট দিন-রাতের। গোলাপি বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ায় প্রথম খেলবে ভারত। এই টেস্টের আগে ভারতের প্রথম একাদশ কেমন হবে, তা নিয়ে ক্রিকেট মহলে জল্পনা চলছিল। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেনে মায়াঙ্কের সঙ্গী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই শুভমানকে ওপেনার হিসেবে খেলানোর পক্ষে সওয়াল করেছিলেন। কারণ, পৃথ্বীকে এ বছর চেনা ছন্দে দেখা যাচ্ছে না। নিউজিল্যান্ড সফরের পর আইপিএলেও তাঁর পারফরম্যান্স খুবই খারাপ ছিল। এ সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট এই প্রতিশ্রুতিমান ওপেনারের ওপরই ভরসা রয়েছে।অর্থাৎ অভিষেকের জন্য শুভমানের অপেক্ষার মেয়াদ আরও বাড়ল। যদিও দুটি প্রস্তুতি ম্যাচেই ব্যাট হাতে প্রভাবিত করেছেন ২১ বছরের শুভমান। দ্বিতীয় অনুশীলন ম্যাচ খেলা হয়েছিল গোলাপি বলে। সেই ম্যাচেও দুই ইনিংসে অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে দুটি ইনিংস যথাক্রমে ৪৩ ও ৬৫ রান করেছিলেন। অন্যদিকে পৃথ্বীকে সুনীল গাওস্কর ও অ্যালান বর্ডারের মতো প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যানদের  সমালোচনার মুখে পড়তে হয়েছিল। দুজনেই বলেছিলেন, দিনের শুরুতেই টেস্ট ক্রিকেটে বড় বেশি শট খেলছেন পৃথ্বী। পৃথ্বী ও হনুমাকে নিয়ে কথা বলতে গিয়ে কোহলি বলেছিলেন, টেস্ট ক্রিকেটের এই পর্যায়ে শুভমান এখনও সুযোগ পায়নি আর ও যখন সুযোগ পাবে তখন  তা হবে খুবই আকর্ষণীয়। কারণ ও খুবই আত্মবিশ্বাসী। পৃথ্বী টেস্ট পর্যায়ে পারফর্ম করেছে। কিন্তু অস্ট্রেলিয়ায় ও প্রথম খেলবে। ওর কতটা অগ্রগতি ঘটেছে, তাও দেখার। এছাড়াও টিম ম্যানেজমেন্ট হনুমা ও পঞ্চম বোলারকে নিয়ে কিছুটা দোটানায় ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইনআপের কথা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৬ ব্যাটসম্যান নিয়েই নামছে। হনুমাকে এক্ষেত্রে পার্ট টাইম স্পিনারের ভূমিকায় দেখা যেতে পারে।

সেরা শিরোনাম

IND vs NZ Live: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ় জয়ের সুযোগ, নাগাড়ে তৃতীয় ম্যাচে বৃষ্টির জেরে পিছল টস
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget