এক্সপ্লোর

Virat Kohli 100th Test: কাল শততম টেস্টে নামছেন কোহলি, শুভেচ্ছাবার্তা সৌরভ, সচিন, দ্রাবিড়ের

Virat Kohli 100th Test: তবে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কেরিয়ারের ১০০ তম টেস্ট খেলতে নামছেন কোহলি। মোহালিতে খেলতে নামছে কাল ভারত-শ্রীলঙ্কা।

মোহালি: আগামীকাল থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা (ind vs srilanka) টেস্ট সিরিজ। মোহালিতে (mohali) প্রথম টেস্টে খেলতে নামছে ২ দল। তবে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কেরিয়ারের ১০০ তম টেস্ট খেলতে নামছেন কোহলি। এই বিশেষ মাইলস্টোন স্পর্শ করার আগে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের বার্তা পেলেন তিনি। সেই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়।

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাটকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ''গত ১০-১১ বছর ধরে বিরাট কোহলির সফরটা অসাধারণ ছিল। আজ যেখানে পৌঁছেছে ওঁ, তা সত্যিই প্রশংসনীয়। বিসিসিআইয়ের তরফে ও একজন প্রাক্তন অধিনায়ক হিসেবে আমি শুভেচ্ছা জানাতে চাই বিরাটকে তাঁর শততম টেস্টের জন্য়।''

সৌরভ আরও বলেন, ''নিজের কেরিয়ারে অনেক মাইলস্টোন স্পর্শ করেছে বিরাট। এখনও অনেক কিছু পাওয়া ওঁর বাকি রয়েছে। আশা করি, আরও বেশি করে তা পাবে ওঁ। বিরাটের কোচ, পরিবারের প্রত্যেককে অভিনন্দন, কারণ এই সময়টাও সবাই ওঁর পাশে ছিল।''

সচিন তেন্ডুলকর তাঁর শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, ''আমার মনে আছে ২০০৮ সালে আমরা তখন অস্ট্রেলিয়ায় ছিলাম, তোমার কথা তখনই প্রথমবার শুনি। এরপর থেকে অনেকটা সময় আমরা একসঙ্গে খেলেওছি। তোমার সবচেয়ে ভাল যে বিষয়টা লেগেছিল আমার যে তুমি সবসময় পরিশ্রমী, আর নিজের খেলাকে আরও উন্নত করার চেষ্টা কর। ফিটনেস বিষয়টা যে পর্যায়ে নিয়ে গিয়েছ তুমি, তার জন্য অনেকের কাছেই তুমি রোল মডেল।''

 

ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড় তাঁর শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, "১০০ টেস্ট ম্যাচ খেলা কিন্তু মুখের কথা নয়। এই কৃতিত্বের জন্য ওঁর গর্বিত হওয়া উচিত। ওঁ যখন দলে এল, তখন আমি ওঁর সঙ্গে ছিলাম দলে। গত ১০ বছরে যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছে বিরাট, তা দুর্দান্ত। গত ৬-৭ বছরে বিরাট অধিনায়ক হিসেবেও দলকে এগিয়ে নিয়ে গিয়েছে। ১০০ টেস্টে ৫০-এর গড় রেখে ব্যাটিং সত্যিই অনবদ্য।''

উল্লেখ্য, সচিন ২০০ টেস্ট খেলেছেন তাঁর কেরিয়ারে। তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলার নজির গড়েছেন। অন্যদিকে সৌরভ ১১৩ টেস্ট খেলেছেন ও দ্রাবিড় ১৬৪ টেস্ট খেলেছেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget