এক্সপ্লোর

টেস্ট ক্রিকেটে কোনও রদবদলে সায় নেই কোহলির

নয়াদিল্লি: পাঁচ দিনের ক্রিকেটে জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিছু রদবদলের বিষয় খতিয়ে দেখছে আইসিসি। কিন্তু টেস্ট ক্রিকেটে কোনও ধরনের পরিবর্তনে চান না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের মেয়াদ চারদিন করার প্রস্তাবেও সায় নেই তাঁর। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা রান সংগ্রহকারী কোহলি টেস্ট ক্রিকেট সম্পর্কে তাঁর আবেগের কথাও গোপন করেননি। তিনি বলেছেন, টেস্ট ক্রিকেটে ভালো পারফর্ম করলে যে তৃপ্তি পাওয়া যায়, তা ভাষায় প্রকাশ করা যায় না। কারণ, সবাই জানে যে, এটা কতটা গুরুত্বপূর্ণ। ক্রিকেটের সবচেয়ে সুন্দর ফরম্যাট টেস্ট। এতে কোনও পরিবর্তন হবে বলে মনে করি না। খেলায় মেয়াদ কমিয়ে চারদিন করারও পক্ষপাতী নই। প্রস্তাবিত চারদিনের টেস্ট পশ্চাদমুখী ভাবনা কিনা, এই প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, নিশ্চয়। এতে কোনও রদবদল ঘটানো উচিত নয়। সারা বিশ্বে টি ২০ ক্রিকেটের রমরমার জন্য টেস্টের জনপ্রিয়তায় ভাঁটার টান।এমনকি একদিনের ক্রিকেটও বিপন্ন। কিন্তু কোহলি মনে করেন, এটা দর্শকদের সচেতনতার ওপর নির্ভরশীল। তিনি বলেছেন, কয়েকটি দেশে জনপ্রিয়তায় টান পড়েছে, এটা সত্যি। এটা দর্শকদের সচেতনতার ওপর নির্ভর করে। কিন্তু দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দেশে টেস্ট ম্যাচ দেখতে প্রচুর দর্শক আসেন। কারণ, সেখানকার মানুষ খেলাটা বোঝেন। কোহলি বলেছেন, আমি মনে করি কেউ যদি খেলাটা বোঝেন, ভালোবাসেন এবং টেস্ট ক্রিকেট বোঝেন, তাহলে তিনি বুঝতে পারেন যে, খেলাটা কতটা আকর্ষণীয়। ২০১৯-এ আইসিসি নয় দলকে নিয়ে দু বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করতে চলেছে। সেইসঙ্গে ১৩ দলের একদিনের ম্যাচের লিগ শুরু হচ্ছে। কোহলি এই টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আগ্রহী। তিনি বলেছেন, এটা টেস্ট ক্রিকেটের পক্ষে বড় একটা পদক্ষেপ। এতে সিরিজ আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়ে উঠবে। চ্যাম্পিয়নশিপে ওঠা-পড়া থাকবে। এর জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন কোহলি।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget