এক্সপ্লোর

কোহলির সঙ্গে এখনকার বাকি ব্যাটসম্যানদের ফারাক বিস্তর: লারা

বর্তমানে বিশ্বক্রিকেটে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তাঁর সঙ্গে অন্যান্য ব্যাটসম্যানদের দূরত্ব বিস্তর। এমনই মনে করেন প্রাক্তন ক্যারিবিয়ান ব্যাটিং কিবদন্তী ব্রায়ান লারা। তিনি বলেছেন, কোহলি রান মেশিন।

নবি মুম্বই: বর্তমানে বিশ্বক্রিকেটে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তাঁর সঙ্গে অন্যান্য ব্যাটসম্যানদের দূরত্ব বিস্তর। এমনই মনে করেন প্রাক্তন ক্যারিবিয়ান ব্যাটিং কিবদন্তী ব্রায়ান লারা। তিনি বলেছেন, কোহলি রান মেশিন। বর্তমান বিশ্বক্রিকেটে যে কোনও ফর্ম্যাটেই কোহলির সঙ্গে অন্যান্য ব্যাটসম্যানদের বিশাল ফারাক রয়েছে। লারা অবশ্য তাঁর সমসাময়িক ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকেই সর্বকালের সেরা বলে মনে করেন। কিন্তু বর্তমান বিশ্ব ক্রিকেটে কোহলিকেই এগিয়ে রাখছেন তিনি। একট বিশ্ববিদ্যালয়ের ডি লিট সম্মাণ গ্রহণের পর লারা বলেছেন, কোহলি রান মেশিন। কিন্তু সত্যি কথা বলতে কী, আমার মতে সচিনই সেরা। কিন্তু যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিতে গেলে বলতে হয় যে, এখন ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটেই বিশ্বের বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে কোহলি। চলতি বিশ্বকাপে রোহিত শর্মা চারটি সেঞ্চুরি করে থাকতে পারেন, বেয়ারস্টোও বা অন্য কেউ হোক, টি ১০, টি ১০, একদিনের ম্যাচ বা টেস্ট ক্রিকেট, সমস্ত ফর্ম্যাটেই কোহলিকেই দর্শকরা ব্যাটিং করতে দেখতে পছন্দ করবেন। টেস্টে সর্বাধিক রানের মালিক বলেছেন, এখন ভারতীয় ব্যাটসম্যানরা বিদেশে ভালো ব্যাট করলে তাঁর ভিত গড়ে দিয়েছেন সচিন। সচিনই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এই আত্মবিশ্বাস এনে দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২২৩৫৮ (একদিনের ক্রিকেটে ১১৯৫৩) রানের মালিক লারা বলেছেন, ক্রিকেটে সচিন যে ছাপ ফেলে গিয়েছেন, তা এক কথায় অবিশ্বাস্য। একটা সময় মনে করা হত, ভারতীয় ব্যাটসম্যানরা ঘরের মাঠ ও ভারতীয় পিচ না পেলেই খেলতে পারেন না। সেই ধারণা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন সচিন। সচিন পরবর্তী কালের ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আত্মবিশ্বাসের সঞ্চার করেছেন। একইসঙ্গে ক্যারিবিয়ান ক্রিকেটের সাম্প্রতিক দুর্দশায় ব্যথিত লারা। ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। লারা বলেছেন, আমরা কোণঠাসা হয়ে পড়েছি। যে কোনও দেশেই ক্রীড়া দলগুলির মধ্যে ওঠা-পড়া থাকে। কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে একই অবস্থায় রয়েছি, যা খুবই দুর্ভাগ্যজনক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget