এক্সপ্লোর

Gavaskar on Warne: ওয়ার্ন বিশ্বের সেরা স্পিনার মানি না, গাওস্করের মন্তব্যে তীব্র বিতর্ক

Shane Warne Demise: ভারতীয় স্পিনার ও মুথাইয়া মুরলীধরনকে ওয়ার্নের চেয়ে অনেক এগিয়ে রেখেছেন গাওস্কর। যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

মুম্বই: তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। মাত্র ৫২ বছরেই প্রয়াত হয়েছেন শেন ওয়ার্ন (Shane Warne)। যাঁকে অনেকেই বিশ্বের সর্বকালের সেরা স্পিনার বলছেন। যদিও সেই বক্তব্যকে সমর্থন করছেন না আরেক কিংবদন্তি, সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। যিনি বলছেন, ওয়ার্ন মোটেও বিশ্বের সেরা স্পিনার ছিলেন না। ভারতের বিরুদ্ধে বেশ গড়পড়তা রেকর্ড। ভারতীয় স্পিনার ও মুথাইয়া মুরলীধরনকে অনেক এগিয়ে রেখেছেন গাওস্কর। যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

গাওস্কর বলেছেন, 'আমি মানি না যে ও বিশ্বের সেরা স্পিনার ছিল। ভারতীয় স্পিনাররা ও মুথাইয়া মুরলীধরন ওর চেয়ে ভাল স্পিনার। ভারতের বিরুদ্ধে ওর রেকর্ড দেখুন। খুব সাধারণ। পাঁচ উইকেট একবারই। নাগপুরে সেই ম্যাচেও জাহির খান ব্যাট না চালালে হতো না। স্পিনের বিরুদ্ধে শক্তিশালী ভারতের বিরুদ্ধে গড়পড়তা রেকর্ড থাকার জন্যই আমি ওকে বিশ্বের সেরা মানতে পারব না।'

যদিও নেটিজেনরা গাওস্করের সেই মন্তব্যে অসন্তুষ্ট। একজন লিখেছেন, সচিনেরও তো গ্লেন ম্যাকগ্রার বিরুদ্ধে সাধারণ রেকর্ড, তাহলে কি সচিনকে নিয়েও একই কথা বলবেন গাওস্কর। কেউ আবার আক্রকমণাত্মক সুরে বলেছেন, 'গাওস্কর নিজে ছিলেন স্বার্থপর ক্রিকেটার। ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়'। আবার কারও বক্তব্য, ওয়ার্ন মারা যাওয়ার পরই এই মন্তব্য করে ঠিক করেননি গাওস্কর।

সব মিলিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।

শেন ওয়ার্নের (Shane Warne) মৃত্যুর মুহূর্তেও থাকল ক্রিকেট। তাইল্যান্ডের রিসর্টে শুক্রবার যখন আচমকা হৃদরোগে আক্রান্ত হন ওয়ার্ন, তখনও টেলিভিশনে চলছিল ক্রিকেট। অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট ম্যাচ দেখছিলেন কিংবদন্তি। তবে তিনি সেই সময় মদ্যপান করে ছিলেন না বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার। বরং খোশমেজাজে খেলা দেখছিলেন। রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে ডিনার সারতে যাওয়ারও পরিকল্পনা ছিল।

জানা গিয়েছে, বন্ধু অ্যান্ড্রু নেওফিটৌ তাঁকে অচেতন অবস্থায় দেখেন। তারপর প্রায় ২০ মিনিট ধরে সিপিআর করেন তিনি। কিন্তু শেষরক্ষা করা যায়নি। আর সাড়া দেননি ওয়ার্ন।

তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন ওয়ার্ন। সেখান থেকেই তাঁর ইংল্যান্ডে উড়ে যাওয়ার কথা ছিল। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করার জন্য। কিন্তু সব কাজ রইল বাকি। চলে গেলেন কিংবদন্তি।

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget