এক্সপ্লোর

VVS Laxman Innings: পিঠে ব্যথা নিয়ে ১০ ঘণ্টা ক্রিজে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভেরি ভেরি স্পেশাল ২৮১

VVS Laxman Innings: বিশ্ব ক্রিকেটে তিনি হয়ে গেলেন ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ। স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিজয় রথ থামিয়ে দেওয়াই নয়, ইডেনে গিলেসপি, ওয়ার্ন, কাসপ্রোইচদের সামনে লড়াকু দ্বিশতরানের ইনিংস।

কলকাতা: আসল নামটা ভানগিপুরাপু ভেঙ্কটশাই লক্ষ্মণ। কিন্তু ওই একটা ইনিংসের পর ভিভিএস লক্ষ্মণের নামটা বদলে গেল। বিশ্ব ক্রিকেটে তিনি হয়ে গেলেন ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ। স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিজয় রথ থামিয়ে দেওয়াই নয়, ইডেনে গিলেসপি, ওয়ার্ন, কাসপ্রোইচদের সামনে অদম্য লড়াই করে দ্বিশতরানের ইনিংস। মাটি কামড়ে পড়ে থেকে ঐতিহাসিক ২৮১ রান। আজকের আমাদের ওস্তাদের মার প্রতিবদনে ভিভিএস লক্ষ্মণের সেই ঐতিহাসিক ২৮১ রানের ইনিংস নিয়েই।

সিরিজে ১-০ তে পিছিয়ে ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। তখনকার সময়ের অস্ট্রেলিয়া দলকে হারানো দেশে-বিদেশে সব জায়গাতেই ছিল একপ্রকার অসাধ্য। কিন্তু অসম্ভবকে সম্ভব করে তোলার মধ্যেই তো রয়েছে বীরত্বের পরিচয়। সেটাই করে দেখিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়। টেস্টে ''কামব্যাক'' শব্দটা শুনলেই এই দুজনের নাম মনে পড়ে যেন। ২০০১ সালের মার্চে কলকাতা টেস্টে মহাকাব্য রচনা করেছিলেন লক্ষ্মণ-দ্রাবিড়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৪৫ রান তুলে চাপে ফেলেছিল ভারতকে। জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল গুটিয়ে গিয়েছিল ১৭১ রানেই। ফলো অনে নেমে সবার সব হিসেব পালটে দেওয়া শুরু করল লক্ষ্মণ-দ্রাবিড়ের সেই জুটি। ৬৩১ মিনিট ক্রিজে ছিলেন লক্ষণ, খেলেছিলেন ৪৫২টি বল। ৪৪টি চারের মারে খেলেছিলেন জীবনের সেরা ইনিংস ২৮১। ওদিকে লক্ষ্মণের সঙ্গে রেকর্ড জুটিতে ১৮০ রান করেছিলেন দ্রাবিড়। ৩৫৩ বল খেলেছিলেন ৪৪৬ মিনিটের ইনিংসে। দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছিল ২০টি চার। সাত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৬৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। পরে হরভজন সিংয়ের তাণ্ডবে ২১২ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক ইতিহাসের জন্ম দেয় ভারত।

এক সাক্ষাৎকারে লক্ষ্মণ বলেছিলেন যে সেই ইনিংস খেলার আগে পিঠের ব্যথায় ভুগছিলেন তিনি। এমনকী রাহুলেরও না কি ভাইরাল জ্বর ছিল। কিন্তু সব শারীরিক প্রতিকূলতা দূর করেই ইডেনের ২২ গজে সেদিন ইতিহাস রচনা করেছিলেন মিডল অর্ডারের ২ তারকা ব্যাটার সেদিন। পরবর্তীতে সেই ইনিংসের প্রশংসা করতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ও বলেছিলেন যে তাঁর নেতৃত্বের কেরিয়ার দীর্ঘায়িত হয়েছিল সেদিন লক্ষ্মণ ওরকম একটি ইনিংস খেলেছিলেন বলে। ২৮১ রানের ইনিংসের মাহাত্ম্য এতটাই যে সেই নাম দিয়েই নিজের অটোবায়োগ্রাফিও লিখেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা। 

সেই সিরিজে মুম্বই টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে কলকাতা পা রেখেছিল অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় টেস্টে ১৭১ রানে হারতে হয় ব্যাগি গ্রিনদের। শেষ টেস্ট ছিল চেন্নাইয়ে। সেই ম্যাচে ২ উইকেটে জিতে সিরিজ ২-১ ব্যবধানে পকেটে পুরে নেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget