এক্সপ্লোর

১০০ সেঞ্চুরির দোরগড়ায় সচিনকে আউট করে আম্পায়ারের সঙ্গে তিনিও খুনের হুমকি পেয়েছিলেন,জানালেন ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ব্রেসনেন

সচিন রমেশ তেন্ডুলকর। বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। ভারতীয় দলের এই প্রাক্তন ব্যাটিং কিংবদন্তীর জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্বজুড়েই। একটা সময় এই সচিনকে আউট করায় খুনের হুমকি পেতে হয়েছিল ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার টিম ব্রেসনেনকে।

লন্ডন: সচিন রমেশ তেন্ডুলকর। বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। ভারতীয় দলের এই প্রাক্তন ব্যাটিং কিংবদন্তীর জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্বজুড়েই। একটা সময় এই সচিনকে আউট করায় খুনের হুমকি পেতে হয়েছিল ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার টিম ব্রেসনেনকে। একই হুমকি পেতে হয়েছিল ওই ম্যাচের অজি আম্পায়ার রড টাকারকেও। ঘটনাটি ঘটেছিল ২০১১-র ভারত বনাম ইংল্যান্ডের চার টেস্টের সিরিজের সময়। ওই সময় দীর্ঘদিন ধরে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ৯৯ তম সেঞ্চুরিতেই আটকেছিলেন মাস্টার-ব্লাস্টার। অনুরাগীরা সাগ্রহে তাঁর ১০০ তম সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন। ওভালে সিরিজের চতুর্থ টেস্টে সেঞ্চুরির দোরগড়ায় পৌঁছে গিয়েছিলেন সচিন। সচিন তাঁর কেরিয়ারের শততম সেঞ্চুরি পূর্ণ করবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু ৯০-এর ঘরে তিনি আউট হয়ে যান। সিরিজে ০-৩ পিছিয়েছিল ভারত। সেরকম ফর্মেও দেখা যাচ্ছিল না সচিনকে। প্রথম তিনটি টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছিল একটি মাত্র হাফসেঞ্চুরি। ওভাল টেস্টে তিন অঙ্কের রানের দিকে তিনি এগোচ্ছেন বলেই ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু তিনি যখন ৯১ রানে ব্যাট করছিলেন, তখন ব্রেসনেনের একটি ডেলিভারি তাঁর প্যাডে আছড়ে পড়ে। আউটের জোরাল আবেদন করেন ব্রেসনেন ও তাঁর সহ খেলোয়াড়রা। সেই আবেদনে সাড়া দেন রড টাকার। যদিও বল লেগ স্ট্যাম্পের বাইরে যাচ্ছিল বলে মনে হয়েছিল। এই সময় যেহেতু বিসিসিআই ডিআরএসের পক্ষপাতী ছিল না, সেহেতু সচিনের হাতে কোনও বিকল্পই ছিল না। ব্রেসনেন বলেছেন, সচিন তখন তাঁর ১০০ তম শতরানের দোরগড়ায় দাঁড়িয়েছিলেন। ওই সময় কোনও রেফারেল ছিল না। কারণ, বিসিসিআই, তা পছন্দ করত না। প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার বলেছেন, ওভালে ছিল সিরিজের শেষ টেস্ট। ওই সম্ভবত লেগ স্ট্যাম্পের বাইরে বেরিয়ে যাচ্ছিল।অজি আম্পায়ার আঙুল তুলে দেন। সচিন তখন ৮০ বেশি রান (৯১)-এ ক্রিজে ছিল। নিশ্চিতভাবেই সেঞ্চুরির দিকে এগোচ্ছিল। আমরা সিরিজ জিতে র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে উঠে আসি। এর পরেই শুরু হয় সেই হুমকির পর্ব। লোকজনের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল ব্রেসনেন ও টাকারকে। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছেছিল যে, অজি আম্পায়ারকে পুলিশি সুরক্ষা নিতে হয়েছিল। ব্রেসনেন বলেছেন, আমরা দুজনেই খুনের হুমকি পেয়েছিলাম। আমি ও আম্পায়ার। আমি ট্যুইটারে আর টাকারকে তাঁর বাড়িতে চিঠি লিখে হুমকি দেওয়া হয়েছিল। সেইসব চিঠিতে লেখা ছিল, তাঁকে আউট দিলে কী করে? বলটা তো লেগের বাইরে যাচ্ছিল। কয়েকমাস পর আমার সঙ্গে ওর দেখা হয়। তখন আমাকে টাকার বলেছিল, আমি নিরাপত্তারক্ষী পেয়েছিল। অস্ট্রেলিয়ার ওর চারপাশে থাকত পুলিশের সুরক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mountaineers Death: পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
Neeraj Chopra: কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget