এক্সপ্লোর

Tokyo Olympics 2020: বিশ্ব ক্রমতালিকায় শীর্ষে তিনি, টোকিওয় বক্সিংয়ে সোনা জয়ের দাবিদার অমিত পাঙ্ঘাল

টোকিও অলিম্পিক্স থেকে এবার ভারতীয় ক্রীড়াবিদরা অনেকগুলো পদক নিয়ে আসবে, এমনই আশা রাখা হচ্ছে। আর সেই তালিকায় সবার ওপরের দিকেই থাকবেন অমিত পাঙ্ঘাল। বক্সিংয়ে এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর বক্সার তিনি।

টোকিও: টোকিও অলিম্পিক্স থেকে এবার ভারতীয় ক্রীড়াবিদরা অনেকগুলো পদক নিয়ে আসবে, এমনই আশা রাখা হচ্ছে। আর সেই তালিকায় সবার ওপরের দিকেই থাকবেন অমিত পাঙ্ঘাল। বক্সিংয়ে মেয়েদের মধ্যে পদকের অন্যতম দাবিদার মেরি কম। অন্যদিকে একই খেলায় ছেলেদের মধ্যে অন্যতম দাবিদার হলেন অমিত। শুধু পদক জয়ই নয়, সোনা জয়েরও দাবিদার তিনি।

অমিত এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর বক্সার ৫২ কেজি ক্যাটাগরিতে। অলিম্পিক্সে প্রথম ভারতীয় বক্সার হিসেবে নিজের ক্যাটাগরিতে বিশ্বের ১ নম্বর স্থান থাকা অবস্থায় নামবেন অমিত। নিজের কোচ ও দাদা অজয় পাঙ্ঘালকেই নিজের সাফল্যের যাবতীয় কৃতিত্ব দিয়েছেন অমিত। হরিয়ানার রোহতকের এক গ্রামের কৃষক পরিবারের ছেলে অমিত। কেরিয়ারের শুরুর দিকে ৪৮ কেজি বিভাগে রিঙয়ে নামতেন অমিত। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন ৪৮ কেজি ক্যাটাগরি সরিয়ে দেওয়ার পরই ৫২ কেজি ক্যাটাগরিতে খেলতে শুরু করেন অমিত। চলতি বছরে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গিয়েছিলেন অমিত। তবে এই একটা ব্যর্থতা বাদ দিলে এবারের টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের অন্যতম দাবিদার অমিত। 

অমিত এর আগে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে হারের পর জানিয়েছিলেন যে এই হার তাঁকে আরও শক্ত করে দিয়েছে। উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হেরে গিয়েছিলেন অমিত। পাঙ্ঘাল এরপর বলেন, 'অতীত নিয়ে কিছু ভাবতে চাই না। এখন আমার একটাই লক্ষ্য টোকিও অলিম্পিক্স। যদি সেখানেও আমরা ২ জনে মুখোমুখি হই, তবে আমি ওকে এবার হারিয়ে দেব।'

২০১৭ সালে ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন অমিত পাঙ্ঘাল। এরপরই সবার নজরে আসেন তিনি। এই বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। বুলগেরিয়ায় আয়োজিত টুর্নামেন্টেও সোনা জিতেছিলেন অমিত। এই টুর্নামেন্টে প্রথম ভারতীয় বক্সার হিসেবে টানা ২ বার সোনা জয়ের নজির গড়েছেন অমিত।         

উল্লেখ্য, ২০১৯ সালে এআইবিএ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছিলেন পাঙ্ঘাল। এই টুর্নামেন্টেও প্রথম ভারতীয় হিসেবে নজির গড়েন তিনি। এছাড়াও ২০১৮ কমনওয়েলথ গেমসেও রূপো জিতেছিলেন এই বক্সার। এরপর থেকেই অলিম্পিক্সে অমিতকে নিয়ে আশা বাড়ছে ভারতীয় বক্সিং মহলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget