এক্সপ্লোর

শতরান হ্যান্ডসকোম্বের, অ্যাশটন টার্নারের বিধ্বংসী ব্যাটিংয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া

মোহালি: মোহালিতে চতুর্থ একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে রেকর্ড ৩৫৯ রান তাড়া করে জয় অস্ট্রেলিয়ার। পিটার হ্যান্ডসকম্বের শতরানের দিনেও অসিদের জয়ের নায়ক দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামা অ্যাশটন টার্নার । ৪৩ বলে বিধ্বংসী ৮৪ রান করে সিরিজ ২-২ করে দেন টার্নার।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ৩৫৮ রান করল ভারতীয় দল। রোহিত শর্মা (৯৫) ও শিখর ধবনের (১৪৩) ওপেনিং জুটিতে যোগ হয় ১৯৩ রান। এটাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে ওপেনিং জুটিতে ভারতের সর্বোচ্চ রান। রোহিত অল্পের জন্য শতরান হারালেও, ধবন দুরন্ত শতরান করেন। ঋষভ পন্থ করেন ৩৬ রান। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ৭০ রান দিয়ে ৫ উইকেট নেন।

বিশাল রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ কোনও রান না করেই ক্রিজে ফিরে যান। শন মার্শ করেন ৬ রান।কিন্তু, এখান থেকেই অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান উসমান খোয়াজা ও পিটার হ্যান্ডসকোম্ব। তৃতীয় উইকেটে এই দুজন ১৯২ রান যোগ করেন। ৯৯ বলে ৯১ রান করেন খোয়াজা। মেরেছেন ৭টি চার। শতরান সম্পূর্ণ করেন হ্যান্ডসকোম্ব। ১০৫ বলে করা তাঁর ১১৭ রানের ইনিংসটি সাজোনা ছিল ৮টি চার ও ৩টি ছক্কায়।

হ্যান্ডসকোম্ব ও খোয়াজার তৈরি করা ভিতের ওপর জয় নিশ্চিত করেন তরুণ অ্যাশটন টার্নার। ততক্ষণ পর্যন্ত ম্যাচে ভারসাম্য ছিল। কিন্তু, টার্নার এসে ম্যাচের চাকা অজিদের দিকে একাই ঘুরিয়ে দেন। দিনের শেষে ৮৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে, সবচেয়ে উল্লেখযোগ্য, এর জন্য তিনি মাত্র ৪৩ বল খেলেন। তাঁর এই বিধ্বংসী ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি ছয়। কার্যত ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন তিনি। অ্যাশটন-ধমাকার দৌলতে ৬ উইকেট খুইয়ে ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ভারতীয় বোলারদের মধ্যে সফল ছিলেন বুমরাহ। ৬৩ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন তিনি। ভারতীয় স্পিনাররা এদিন বেধড়ক মার খান। তিন স্পিনার মিলে ২৫ ওভারে দেন ১৮৮ রান। এই জয়ের ফলে পাঁচ-ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরাল অস্ট্রেলিয়া।

এই ম্যাচে ভারতীয় দলে চারটি বদল হয়। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার আগেই জানিয়েছিলেন, সিরিজের শেষ দু’টি ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিকে বিশ্রাম দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ খেলেছেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। মহম্মদ শামির বদলে দলে আসেন ভুবনেশ্বর কুমার। রবীন্দ্র জাডেজার বদলে খেলার সুযোগ পান যুজবেন্দ্র চাহল। অম্বাতি রায়াডুর বদলে দলে আসেন লোকেশ রাহুল।

অস্ট্রেলিয়া দলেও একাধিক বদল হয়। গত ম্যাচে আঙুলে চোট পাওয়া মার্কাস স্টোইনিসের বদলে সুযোগ পান অ্যাসটন টার্নার। অফস্পিনার নাথান লিওনের বদলে দলে আসেন বাঁ হাতি পেসার জেসন বেহরেনডর্ফ।

সেরা শিরোনাম

India vs West Indies Live: ওভারসংখ্যা কমিয়ে খেলা শুরু, ব্যাটিং করছে ভারত, দলে ভুবনেশ্বর, লাইভ আপডেট
ওভারসংখ্যা কমিয়ে খেলা শুরু, ব্যাটিং করছে ভারত, দলে ভুবনেশ্বর, লাইভ আপডেট
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Aaryavir Sehwag: পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
Mumbai Indians: অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget