এক্সপ্লোর

US Open Final 2021: অঘটন ইউ এস ওপেন ফাইনালে, জকোভিচকে হারিয়ে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম মেদভেদেভের

US Open Final 2021: ইতিহাস গড়া হল না বিশ্বের ১ নম্বর টেনিস তারকার। স্ট্রেট সেটে মেদেভেদেভ হারিয়ে দিলেন জোকারকে। ইউ এস ওপেন ফাইনালে যে কঠিন লড়াই হবে, তা নিশ্চিত ছিল।

নিউ ইয়র্ক: ইউ এস ওপেনের ফাইনালে অঘটন। নোভাক জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন ড্যানিল মেদেভেদেভ। ইতিহাস গড়া হল না বিশ্বের ১ নম্বর টেনিস তারকার। স্ট্রেট সেটে মেদেভেদেভ হারিয়ে দিলেন জোকারকে। খেলার ফল মেদভেদেভর পক্ষে ৬-৪, ৬-৪, ৬-৪। একই সঙ্গে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতে নিলেন রাশিয়ার টেনিস তারকা।

 

ইউ এস ওপেন ফাইনালে যে কঠিন লড়াই হবে, তা নিশ্চিত ছিল। আর্থার অ্যাশ কোর্টে প্রায় ২ ঘণ্টা ১৬ মিনিটের লড়াই হল। এদিন খেলার প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মেদভেদেভ। বিশ্বের এক নম্বর জোকার ও বিশ্বের ২ নম্বর মেদভেদেভের লড়াই দেখার জন্য গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন একাধিক তারকা ব্যক্তিত্ব। ম্যাচের প্রথম সেটে ৬-৪ ব্যবধানে এগিয়ে যান রাশিয়ার টেনিস তারকা। এরপর বাকি ২ সেটেও একইভাবে বারবার সার্ভ, ব্যাকহ্যান্ড ও ফোরহ্যান্ডে তাক লাগালেন প্রতিপক্ষকে মেদভেদেভ।

এর আগে চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকারের বিরুদ্ধেই হেরে যেতে হয়েছিল রাশিয়ান টেনিস তারকাকে। সেই ম্যাচ হারার পর এই ম্যাচ ছিল প্রতিশোধের ম্যাচ। ইউ এস ওপেনে জোকারকে হারিয়ে দুর্দান্তভাবে খেতাব পকেটে পুরে নিলেন মেদভেদেভ।

প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পরই অভিনবভাবে সেলিব্রেশন করেন মেদভেদেভ। কোর্টেই শুয়ে পড়েন তিনি। মুখ থেকে জিভ বের করে হাঁপাতে থাকেন, এমন একটা অঙ্গভঙ্গি করেন যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলেন। অন্যদিকে ইতিহাসের দোরগোড়ায় এসে এভাবে হারতে হবে ভাবতে পারেননি জোকার। কেঁদে ফেলেন তিনি ম্যাচের পর। সেমিতে জেরেভকে হারানোর পরই বলেছিলেন যে এই ম্য়াচে নিজের সর্বস্ব দিয়ে দেবেন। এদিন চেষ্টাও করছিলেন দারুণভাবে। কিন্তু শেষ পর্যন্ত অপ্রতিরোধ্য মেদভেদেভের কাছে হার মানতে হয় সার্বিয়ান টেনিস তারকাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
Messi Gift: আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?
আর্জেন্তিনা দলের সতীর্থদের প্রত্যেককে দারুণ উপহার, মন জিতলেন মেসি, কী দিলেন?
Vozinha: নতুন ক্লাবে সই করছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা, মেসির পাশেই কি খেলতে দেখা যাবে তাঁকে?
নতুন ক্লাবে সই করছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা, মেসির পাশেই কি খেলতে দেখা যাবে তাঁকে?
IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget