এক্সপ্লোর

কোহলি ও এবি ‘ব্যাটম্যান-সুপারম্যান’: গেইল

কলকাতা: চলতি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের দাপটে প্রতিপক্ষের বোলাররা কোণঠাসা হয়ে পড়েছেন। টুর্নামেন্ট যত এগিয়েছে ততই ব্যাটে বিচ্ছুরণ ঘটিয়েছেন কোহলি-এবি জুটি। তাঁদের ব্যাটিং দেখে সম্মোহিত ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। দলের দুই সহ খেলোয়াড়কে কল্পনার জগতের সুপারহিরো ‘ব্যাটম্যান’ ও ‘সুপারম্যানে’র সঙ্গে তুলনা করেছেন। গতকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে গেইল বলেছেন, ‘কোহলি আর এবি যেন ব্যাটম্যান ও সুপারম্যানের মতো খেলছে। ওরা, বিশেষ করে কোহলি, জীবনের সেরা ফর্মে খেলছে। এভাবেই ওদের খেলে যাওয়া দরকার। কোনওভাবেই শিথিলতা না দেখিয়ে যতটা সম্ভব রান করুক ওরা। আরসিবি-র হয়ে ওরা কাজটা দুর্দান্তভাবে করছে’। নবম আইপিএলে ইতিমধ্যেই কোহলি-এবি জুটিতে ১২ ম্যাচে উঠেছে ১৩৪৯ রান। দুজনকেই অপ্রতিরোধ্য মনে হচ্ছে। চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী এই দুই ব্যাটসম্যান। তাঁদের ব্যাটে ভর করে আরসিবি-র চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছেন সমর্থকরা। গতকাল এবি-কোহলির যুগলবন্দীতে কলকাতা নাইট রাইডার্সকে ঘরের মাঠে হারিয়েছে আরসিবি। এক আগের ম্যাচে আইপিলে রেকর্ড ২২৯ রানের পার্টনারশিপে আরসিবি গুজরাত লায়ন্সকে ১৪৪ রানে বিধ্বস্ত করেছে। গতকাল কোহলি (অপরাজিত ৭৫) এবং এবি (৫৯ অপরাজিত) থাকেন।কেকেআর-এর বিরুদ্ধে ১৮৪ রানের লক্ষ্যমাত্রা আট বল বাকি থাকতেই তুলে নেয় আরসিবি। গেইল বলেছেন, ‘চাপের মুখেও ওরা দারুন ব্যাট করছে। কোহলি তো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। আশা করি ওরা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং দলকে টুর্নামেন্টে জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে’।

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, পাল্টা লড়াই ফিলিপসের, নিকোলস করলেন সেঞ্চুরি
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, পাল্টা লড়াই ফিলিপসের, নিকোলস করলেন সেঞ্চুরি
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget