এক্সপ্লোর

Virat Kohli 100th Test: ভাবিনি দেশের হয়ে একশো টেস্ট খেলব, বলছেন কোহলি

Ind vs SL: শুক্রবার দিনটা অবশ্য অন্যরকম হতে চলেছে কিং কোহলির। কারণ, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচ হতে চলেছে কোহলির কেরিয়ারের শততম টেস্ট। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।

মোহালি: সফর শুরু হয়েছিল ১১ বছর আগে। ২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল। সেই ম্যাচে অবশ্য রান পাননি। দুই ইনিংসে করেছিলেন ৪ ও ১৫ রান ।

পরের এগারো বছর অবশ্য বিশ্বক্রিকেটকে শাসন করেছে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট । ৯৯ টেস্টে ৭৯৬২ রান করেছেন দিল্লির ডানহাতি। যার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি। টেস্টে অনবদ্য ব্যাটিং গড় ৫০.৩৯। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। যা তিনি করেছিলেন পুনেতে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০১৯ সালে।

শুক্রবার দিনটা অবশ্য অন্যরকম হতে চলেছে কিং কোহলির। কারণ, শ্রীলঙ্কার (Ind vs SL) বিরুদ্ধে টেস্ট ম্যাচ হতে চলেছে কোহলির কেরিয়ারের শততম টেস্ট। যে ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে।

তিনি, কোহলি নিজে এই ম্যাচের আগে কী ভাবছেন?

ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, একশো টেস্ট খেলবেন, কোনওদিন ভাবেননি। কোহলি বলেছেন, 'কখনও ভাবিনি একশো টেস্ট ম্যাচ খেলব। লম্বা সফর। ঈশ্বর আমার ওপর সদয় থেকেছেন। নিজের ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছি । আমার পরিবার, স্ত্রী, কোচ, সকলের জন্যই এটা বিরাট মুহূর্ত। আমার মতোই এই একশোতম টেস্ট ম্যাচ নিয়ে কোচও খুব গর্বিত ।'

 

Virat Kohli 100th Test: ভাবিনি দেশের হয়ে একশো টেস্ট খেলব, বলছেন কোহলি

কোহলি যোগ করেছেন, 'অবিশ্বাস্য লাগছে। কোনওদিন ভাবিনি দেশের হয়ে একশো টেস্ট খেলব। শীর্ষে পৌঁছনোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। জীবন নিয়ে কোনও পূর্বাভাস করা যায় না। ভবিষ্যতে কী আছে কেউ জানে না। কত দারুণ মুহূর্ত থাকতে পারে। ভয় পাওয়া বা হতোদ্যম হয়ে পড়ার কোনও কারণ নেই। আমার জীবন ও আমার কেরিয়ারই প্রমাণ করে যে, সব কিছুই সম্ভব।' 

শুক্রবার দিনটা কেমন হবে আপনার কাছে ? কোহলি বলছেন, 'সকালটা বিশেষ হবে। মাঠে দর্শকের চিৎকার থাকবে। মিথ্যে বলব না, স্নায়ুর চাপ থাকবে । জীবনের শেষ ম্যাচেও থাকবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget