এক্সপ্লোর

হাতে ট্যাটু না এঁকেও জেতা যায়, দ্রাবিড়ের কটাক্ষের জবাবে কী বললেন কোহলি

নয়াদিল্লি: ক্রিকেট মহলে আদ্যন্ত ভদ্র ক্রিকেটার হিসেবে পরিচিত রাহুল দ্রাবিড়। সহ খেলোয়াড়, জুনিয়র ও অন্যান্যদের প্রতি তাঁর ব্যবহার অত্যন্ত মর্যাদাপূর্ণ। ক্রিকেট বিশ্বে তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর। বর্তমানে ভারত এ ও অনূর্দ্ধ ১৯ দলের কোচ দ্রাবিড়। সম্প্রতি তিনি ভারতের অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসী মানসিকতা নিয়ে নিজের মতামত জানিয়েছেন। বেঙ্গালুরুতে লিটারেচার ফেস্টিভ্যালে একটি প্রশ্নের জবাবে দ্রাবিড় বলেন, ‘কোহলি কখনও কখনও ভীষণ আগ্রাসী হয়ে ওঠে এবং কোনও সিরিজের আগে ওর মন্তব্য  পড়ে আশঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু ও যদি প্রতিপক্ষকে খুঁচিয়ে  নিজের সেরাটা বের করে আনতে পারে,  তাহলে সেটাই  হোক’। দ্রাবিড় আরও বলেছেন, অনেকেই তাঁর কাছে জানতে চান যে ভারতের হয়ে খেলার সময় তিনি কেন কোহলির মতো আচরণ করেননি। এ ব্যাপারে তাঁর বক্তব্য, ‘এটা আমার ভেতরের সেরাটা বের করে আনত না। ওর মতো আচরণ করলে আমি আসল আমিটা থাকতাম না’। দ্রাবিড় বলেন, হাতে যারা ট্যাটু আঁকে না, তারাও ম্যাচ জিততে সক্ষম। এবার তাঁর সাজসজ্জা বা তাঁকে ঘিরে অন্যান্য বিষয় নিয়ে কথাবার্তার জবাব দিলেন কোহলি। তাঁর ফিটনেস ও মাঠে আগ্রাসী মানসিকতা নিয়েও কথা বলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। কোহলি বলেছেন, ‘দল হিসেবে যখন কোনও ম্যাচ জিতি তখন প্রত্যেকটা বলকে মনে রাখার মতো করতে চাই। এজন্য ১২০ শতাংশ দিই। আমি স্বাভাবিকভাবেই ও ধরনের। তাই আমার কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। মাঠে সেভাবে খেলার সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে না পারলে আমার কাছে খেলাটা কিছুই নয় । তাই ফিটনেসের জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়। এখন এটাই আমার স্বভাব ও জীবনের অঙ্গ হয়ে পড়েছে’। কোহলি বলেছেন, অনুশীলন কোনও কারণে করতে না পারলেও ট্রেনিং সেশন কখনওই বাদ দেন না তিনি। এটা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যক্তিগত জীবনযাপন সম্পর্কে সমালোচনার জবাবে কোহলি বলেছেন, এগুলো তাঁর ওপর কোনও প্রভাব ফেলে না। এগুলোকে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন না তিনি।

সেরা শিরোনাম

Abhishek Sharma: ওয়েলিংটনে ঝোড়ো সেঞ্চুরি, ঈশানকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের সিংহাসনে ফের অভিষেক
ওয়েলিংটনে ঝোড়ো সেঞ্চুরি, ঈশানকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের সিংহাসনে ফের অভিষেক
Bengal vs Kerala: ১৯৮ রানে শেষ বাংলার দ্বিতীয় ইনিংস, ফলো অন না করানো নিয়ে প্রশ্ন, কত রানের লক্ষ্য কেরলের?
১৯৮ রানে শেষ বাংলার দ্বিতীয় ইনিংস, ফলো অন না করানো নিয়ে প্রশ্ন, কত রানের লক্ষ্য কেরলের?
Neeraj Yadav Suicide: আত্মঘাতী এশিয়ান প্যারা গেমসে তিনবারের সোনাজয়ী নীরজ যাদব
আত্মঘাতী এশিয়ান প্যারা গেমসে তিনবারের সোনাজয়ী নীরজ যাদব
IND vs NZ: সিরিজ জয় সম্পন্ন, চতুর্থ টি-টোয়েন্টিতে রিজার্ভ বেঞ্চ পরীক্ষার পালা, হতে পারে চারটি পরিবর্তন
সিরিজ জয় সম্পন্ন, চতুর্থ টি-টোয়েন্টিতে রিজার্ভ বেঞ্চ পরীক্ষার পালা, হতে পারে চারটি পরিবর্তন

ভিডিও

DA News : উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার | ABP Ananda
Arnab Cyclone News | ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে ল্যান্ডফল 'অর্ণব'-এর | ABP ANANDA LIVE
Rahul Gandhi: টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Arnab Cyclone Update News | ঝোড়ো হাওয়ায় অন্ধ্র-ওড়িশার উপকূলে উপড়ে গেছে বহু গাছপালা
Ritabrata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget