এক্সপ্লোর

বিদেশে কীভাবে ম্যাচ জিততে হয়, তা শেখাতে পারেন কুম্বলে , নয়া কোচের প্রশংসায় কোহলি

বেঙ্গালুরু:  বিদেশে টেস্ট ম্যাচ কীভাবে জিততে হয়,  তা শেখানোর মতো লোক চলে এসেছে ড্রেসিংরুমে। কোচ হিসেবে অনিল কুম্বলের নিযুক্ত হওয়াটা দলের উত্সাহ বাড়িয়ে দিয়েছে মন্তব্য করে এ কথা বলেছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হওয়ার আগে সাংবাদিক বৈঠকে কোহলি বলেছেন, কুম্বলের উপস্থিতি বোলারদের পক্ষে খুবই সহায়ক হবে। বিশেষ করে তিনি এমনই একজন, যিনি দেশের হয়ে বহু ম্যাচ জিতেছেন এবং ভারতে ও বিদেশে জিততে হলে কী করতে হবে তা তিনি জানেন। নতুন কোচের প্রশংসায় পঞ্চমুখ কোহলি বলেছেন, দলের একাত্মতা গড়ে তোলার জন্য নতুন ধরনের ধারনা সঞ্চার করেছেন কুম্বলে। উল্লেখ্য, গতকাল বসুন্ধরা দাসের গ্রুপের সঙ্গে ড্রাম বাজিয়েছিলেন ক্রিকেটাররা। দলের মধ্যে একাত্মতাবোধ গড়ে তুলতেই এর আয়োজন করা হয়েছিল। কোহলি বলেছেন, এটা দারুন মজাদার ছিল। একইসঙ্গে এরমধ্যে চমকও ছিল। দলের সদস্যদের মধ্যে সহমর্মিতা গড়ে তোলার ক্ষেত্রে এই সেশন খুবই সহায়ক হবে বলেও জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, এমনকি ধোনি ভাই আমাদের সঙ্গে যোগ দিয়ে পুরো ব্যাপারটা চুটিয়ে উপভোগ করেছে।  এই প্রসঙ্গে কোহলি বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য প্রয়োজনীয় টিপসও দিয়েছেন একদিনের দলের অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সফরের মাধ্যমে ভারতীয় দলের টেস্ট-মরশুম শুরু হচ্ছে। কোহলি বলেছেন, ভারত টেস্ট দল হিসেবে  কীভাবে গড়ে উঠবে, আগামী দিনগুলিতে তার ইঙ্গিত পাওয়া যাবে। আগামী সফরকে টেস্ট দল হিসেবে নিজেদের যাচাইয়ের ভালো সুযোগ বলেও মন্তব্য করেছেন অধিনায়ক। আগামী  বছরগুলিতে ভারত কীভাবে টেস্ট খেলবে তা ওয়েস্ট ইন্ডিজ সফরে স্থির হয়ে যাবে বলেও জানিয়েছেন কোহলি।

সেরা শিরোনাম

Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
Bengal vs Delhi: কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
কল্যাণীতে রঞ্জি ম্যাচে উৎকণ্ঠা, বুকে চোট পেয়ে মাঠ ছাড়লেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক
Bengal vs Delhi Day 3: নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
নিষ্প্রাণ পিচে দিল্লিকে অল আউট করার চ্যালেঞ্জ বাংলার বোলারদের, শেষ দিনে থ্রিলার?
Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget