এক্সপ্লোর

Virat Kohli: বিশ্বকাপ ফাইনাল ভুলে গিয়েছেন তিনি, টেস্টের লড়াইকেই সেরার সেরা মানছেন বিরাট

IND vs SA: সেখানে টেস্ট ফর্ম্যাটকেই ক্রিকেটের সেরার সেরা ফর্ম্য়াট বলে আরও একবার উল্লেখ করছেন তিনি। বিশ্বকাপ ফাইনালের হার তিনি ভুলে গিয়েছেন।

মুম্বই: দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে টেস্ট সিরিজে সবার নজর থাকবে তাঁর ওপর। তিনি কেমন ব্যাটিং করেন, তার ওপর নির্ভর করতে পারে ভারতের এবারের টেস্ট সিরিজের ভাগ্য। কিন্তু সিরিজ শুরুর আগেই আচমকা দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli)। পারিবারিক কারণেই নাকি দেশে ফেরার সিদ্ধান্ত। তবে বোর্ড সূত্রে খবর, প্রথম টেস্ট (Test Cricket) শুরুর আগে সেঞ্চুরিয়নে পৌঁছে যাওয়ার কথা প্রাক্তন ভারত অধিনায়কের। সিরিজ শুরুর আগে অবশ্য সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন কিং কোহলি। সেখানে টেস্ট ফর্ম্যাটকেই ক্রিকেটের সেরার সেরা ফর্ম্য়াট বলে আরও একবার উল্লেখ করছেন তিনি। বিশ্বকাপ ফাইনালের হার তিনি ভুলে গিয়েছেন। শুধুই যেন টেস্ট ক্রিকেটই তাঁর কাছে এই মুহূর্তে প্রাধান্য পাচ্ছে। 

এক সাক্ষাৎকারে বিরাট বলেন, ''টেস্ট ক্রিকেট আমার কাছে ক্রিকেটের প্রতিষ্ঠান। এর সঙ্গে ঐতিহ্য জড়িয়ে। ক্রিকেট মানেই টেস্ট ক্রিকেট। টেস্টের পোশাক পরে মাঠে নামা, অন্য যে কোনও অনুভূতির থেকে আলাদা। ব্য়ক্তিগত স্তরে হোক বা দলগতভাবে হোক, দেশের জার্সিতে টেস্ট জেতা বা দেশকে কোনও টেস্ট ম্যাচে জেতানো, আমার কাছে ক্রিকেটার হিসেবে সবচেয়ে স্পেশাল মুহূর্ত নিঃসন্দেহে।"

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Sports India (@starsportsindia)

উল্লেখযোগ্য, বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথমবার মাঠে নামতে চলেছেন বিরাট। গতবার দক্ষিণ আফ্রিকার মাটিতে যখন ভারতীয় দল টেস্ট সিরিজ খেলতে নেমেছিল সেবার বিরাটই অধিনায়ক ছিলেন। সেবার ২-১ ব্য়বধানে সিরিজ হেরে গিয়েছিল ভারত। এবার অবশ্য রোহিত শর্মার নেতৃত্বে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে মরিয়া ভারতীয় দল। 

উল্লেখ্য, বিসিসিআইয়ের তরফ থেকে সরকারি বিবৃতিতে রুতুরাজের চোটের কথা জানিয়ে দেওয়া হয়। রুতুরাজের পরিবর্ত হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ যে ভারতীয় দলে ঢুকে পড়লেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় চোর পেয়েছিলেন রুতুরাজ। আঙুলের সেই চোটই কাল হল তাঁর। আপাতত বেঙ্গালুরুর এনসিএতে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তিনি। এদিকে, দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিতেই  এবার টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন এই তরুণ উইকেটকিপার ব্যাটার। 

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
Chinmay Sutar: ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Bengal vs Services: ২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget