এক্সপ্লোর

টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় যু্গ্মভাবে শীর্ষে কোহলি-রোহিত

সিরিজের নির্নায়ক ম্যাচের আগে কোহলি রোহিতের চেয়ে এক রানে এগিয়ে ছিলেন। বুধবারের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেন করতে নেমে রোহিত করেন ৭১ রান। আর কোহলি অপরাজিত থাকেন ৭০ রানে। এরফলে টি ২০-তে দুজনেরই সংগ্রহ ২,৬৩৩ রান।

নয়াদিল্লি: টি ২০ আন্তর্জাতিকে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় যুগ্মভাবে শীর্ষস্থানে থেকে চলতি বছরটা শেষ করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মা। গতকাল বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের শেষ ম্যাচ খেলেছে। এটাই ছিল এ বছর ভারতের শেষ টি ২০ ম্যাচ। এই ম্যাচে আর একবার দুরন্ত ব্যাটিং করলেন কোহলি ও রোহিত। ওয়াংখেড়েতে তাঁদের দুজন এবং কেএল রাহুলের অনবদ্য ইনিংসে ভর করে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতেছে। দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ওয়াংখেড়ের ‘স্পেশ্যাল’ ইনিংস স্ত্রী অনুষ্কাকে উপহার হিসেবে উৎসর্গ করলেন কোহলি সিরিজের নির্নায়ক ম্যাচের আগে কোহলি রোহিতের চেয়ে এক রানে এগিয়ে ছিলেন। বুধবারের ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেন করতে নেমে রোহিত করেন ৭১ রান। আর কোহলি অপরাজিত থাকেন ৭০ রানে। এরফলে টি ২০-তে দুজনেরই সংগ্রহ ২,৬৩৩ রান। ভারতের অধিনায়ক ৭৫ ম্যাচে (৭০ ইনিংস) ৫২.৬৬ গড়ে এই রান করেছেন। রোহিত ১০৪ ম্যাচে (৯৬ ইনিংস) খেলেই সমপরিমাণ রান সংগ্রহ করেছেন ৩২.১০ গড়ে। টি ২০ তে কোহলি ইতিমধ্যে ২৪ হাফসেঞ্চুরি করেছেন। রোহিতের হাফসেঞ্চুরির সংখ্যা ১৯। টি ২০ তে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২,৪৩৬)। পরের স্থানে রয়েছেন শোয়েব মালিক (২,২৬৩) এবং ব্রেন্ডন ম্যাকুলাম (২,১৪০)। গতকালের ম্যাচে ভারত ৩ উইকেটে ২৪০ রান করেন। রোহিত প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ওভারবাউন্ডারি মেরেছেন। ওয়েস্ট ইন্ডিজ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান করে। ভারত ৬৭ রানে ম্যাচ জেতে। এরপর ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে। রবিবার চেন্নাইতে প্রথম ম্যাচ। এরপর ভারত আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget