এক্সপ্লোর

অনেক এগিয়ে বিরাট, ওর সঙ্গে তুলনাই হয় না রুটের, বললেন পিটারসেন

নয়াদিল্লি: জো রুটের সঙ্গে বিরাট কোহলির তুলনা করতেই রাজি নন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। তাঁর মতে, পরিসংখ্যানের বিচারে রুটের চেয়ে অনেক এগিয়ে ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট। তাই এই দুই ক্রিকেটারের তুলনা করাই উচিত নয়। বেশ কিছুদিন ধরেই অসাধারণ ফর্মে আছেন বিরাট। অনেকেই তাঁর সঙ্গে রুটের তুলনা করছেন। কিন্তু পিটারসেন বলেছেন, ‘জো রুট অনেক রান করেছে। কিন্তু বিরাটের রান অনেক বেশি। ওর পরিসংখ্যান দেখে চোখ কপালে উঠে যায়। ও যেভাবে আগ্রাসী ভঙ্গিতে খেলে, সেটা দেখে মাঝেমধ্যে ঠিক বিশ্বাস হয় না। ও দলের জন্য যত রান করে সেটা চমকপ্রদ।’ এ মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ। প্রথম টেস্ট রাজকোটে। বিরাট ছাড়াও ইংল্যান্ডের চিন্তার কারণ হতে পারেন ভারতের তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও অমিত মিশ্র। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে ২৭ উইকেট নিয়েছেন অশ্বিন। অমিত আবার একদিনের সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতের মাটিতে সাফল্য পাওয়া পিটারসেনের মতে, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যদি অশ্বিনের ‘দুসরা’ বল বুঝতে না পারেন, তাহলে তাঁদের সমস্যা বাড়বে। ভারতের নিচু বাউন্সের উইকেটে স্পিনারদের বিরুদ্ধে সফল হওয়া চ্যালেঞ্জের। ২০১২-১৩ মরশুমে শেষ সফরে চার টেস্ট সিরিজ ২-১-এ জিতে নিয়েছিল ইংল্যান্ড। তবে এবারের ভারত সফরের আগে স্বস্তিতে নেই অ্যালেস্টার কুকের দল। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হেরে সিরিজ ড্র করেছে ইংল্যান্ড। অন্যদিকে, কোহলি ও তাঁর দল অসাধারণ ফর্মে আছে। ফলে সিরিজ শুরু হওয়ার আগে খাতায়-কলমে ভারতই এগিয়ে।

সেরা শিরোনাম

Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Prince Yadav: ১৫ বছর পরে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে নতুন নজির গড়লেন প্রিন্স যাদব
১৫ বছর পরে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্য়ে নতুন নজির গড়লেন প্রিন্স যাদব

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget