এক্সপ্লোর

Tokyo Olympics 2020: প্রতিকূলতাকে জয় করে ব্রোঞ্জ জয়, মুহূর্ত উপভোগ করছেন রিড, হরমনপ্রীতরা

সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে হার মানতে হয় মনপ্রীত, শ্রীজেশদের। যদিও টোকিও থেকে পুরোপুরি খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় হকি দলকে। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ ফলে হারিয়ে ব্রোঞ্জ জেতে হরমনপ্রীতরা। 

টোকিও: টোকিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছে ভারতীয় দল। ৪১ বছর পর অলিম্পিক্সের মঞ্চে পদক জিতেছে তাঁরা। ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে শেষবার ভারতের হকি দল পদক জিতছিল। সেবার হকিতে সোনা জিতেছিল ভারত। এবারও সোনা জয়ের লক্ষ্যেই ছিল তাঁরা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ম্যাচ বাদ দিয়ে সব দলের বিরুদ্ধেই দুর্দান্ত পারফর্ম করেছে তাঁরা। কিন্তু সেমিতে এসে বেলজিয়ামের বিরুদ্ধে হার মানতে হয় মনপ্রীত, শ্রীজেশদের। যদিও টোকিও থেকে পুরোপুরি খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় হকি দলকে। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ ফলে হারিয়ে ব্রোঞ্জ জেতে হরমনপ্রীতরা। 

ভার্চুয়াল সাংবাদিক সম্মলনে এসে হরমনপ্রীত বলেন, 'সবাই নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করেছে। প্রথম দিকে একটু পিছিয়ে পড়েছিলাম আমরা। কিন্তু দ্রুত ছন্দ ফিরে পেয়েছি আমরা। এটা আমার দ্বিতীয় অলিম্পিক্স। কিন্তু দলের অনেকেই একেবারে নতুন মুখ। তাই সবার জন্যই এই মুহূর্ত ভীষণভাবে স্পেশ্যাল। এই জয় উপভোগ করতে চাই এখন।'

পাশে ছিলেন কোচ গ্রাহাম রিডও। ২০১৯ সালে ভারতীয় দলের কোচ হিসেবে পথ চলা শুরু হয়েছিল এই অজি প্রাক্তন হকি প্লেয়ারের। খেলোয়াড় জীবেন একাধিক সাফল্য পেয়েছে। কোচ হিসেবেও সাফল্য এসেছে। কিন্তু ভারতের কোচ হয়ে এই পদক জয়কে কিছুটা এগিয়ে রাখতে চাইছেন রিড। তিনি বলেন, 'এবার অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। কোভিডের জন্য জৈব বলয়ে থেকে অনুশীলন করতে হয়েছে। অনেক কিছু বিধিনিষেধ মানতে হয়েছে। কিন্তু তাতেও দলের মানসিক কাঠিন্য কোনওভাবেই নষ্ট হয়নি।' 

বেলজিয়ামে বিরুদ্ধে হারের পর দলকে কীভাবে উদ্বুদ্ধ করেছিলেন? রিড বলেন, 'ছেলেদের শুধু বলেছিলাম যে দিনটা ভুলে যেতে। জান সোনা, রুপো হলে আরও ভাল লাগত। কিন্তু আমি শুধু বলেছিলাম যে ম্যাচে মনোনিবেশ করতে।'

এদিন জার্মানির বিরুদ্ধে জোড়়া গোল করেছিলেন সিমরনজিৎ। কিন্তু অলিম্পিক্সের জন্য প্রথমে যে দল ঘোষণা করা হয়েছিল, সেই ১৬ সদস্যের দলে ছিলেন না এই মিডফিল্ডার। এদিন নিজের অভিজ্ঞতা বর্ণনা দিতে গিয়ে সিমরনজিৎ বলেন, 'অলিম্পিক্সে খেলা সবার স্বপ্ন। দলে প্রথম না থেকে খারাপ লাগছিল। কিন্তু আমার কাছে দল সবার আগে। এদিন ২টো গোল করেছি। কিন্তু প্রত্যেকের অবদান অনস্বীকার্য। আমি শুধু ফিনিশিংটুকুই করেছি।'

আগামীকাল মেয়েদের ব্রোঞ্জ জয়ের ম্যাচ রয়েছে। গ্রেট ব্রিটেন রানি রামপলদের প্রতিপক্ষ। সেই ম্যাচ দেখতে যাবেন হরমনপ্রীতরা এবার। মহিলা দলও দেশের জন্য পদক নিয়ে আসুক, সেই প্রার্থনাই করছেন সবাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget