এক্সপ্লোর

সুপ্রিম কোর্টে বোর্ডের আর্জির শুনানি পিছোল, নিউজিল্যান্ড সিরিজেও হার্দিক-রাহুলের খেলার সম্ভাবনা কার্যত নেই

নয়াদিল্লি: টেলিভিশন শো কফি উইথ কর্ণ-এ মহিলাদের সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করে এমনিতেই সমস্যায় ভারতীয় দলের দুই ক্রিকেটার হার্দিক পান্ড্য ও কে এল রাহুল। তাঁদের সংকট আরও বাড়ল। বিসিসিআই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায় তাঁরা যে নিউজিল্যান্ড সফরেও ভারতীয় দলে থাকবেন না, তা কার্যত নিশ্চিত। উল্লেখ্য, দুই ক্রিকেটারকে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করেছে বিসিসিআই। আজ সুপ্রিম কোর্টে বিসিসিআই-এর কাজকর্ম পরিচালনার জন্য গঠিত প্রশাসকদের কমিটি (সিওই)-র কিছু আর্জি নিয়ে শুনানির কথা ছিল।এরমধ্যে একটি আর্জি ছিল হার্দিক ও রাহুলের বিষয়টি নিয়ে তদন্তের জন্য ওম্বাডসম্যানের নিযুক্ত। কিন্তু কোর্ট ওই শুনানি এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে। আগামী সপ্তাহেই শুরু হচ্ছে ভারতের নিউজিল্যান্ড সফর। ওই সফরে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে ভারত। সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় দুই ক্রিকেটার যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও দলে থাকবেন না, তা কার্যত নিশ্চিত। বিসিসিআই আগেই জানিয়েছে যে, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁদের দলে নেওয়া হবে না। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সম্প্রচারিত টেলিভিশন শো-তে হার্দিক ও রাহুল অতিথি হিসেবে এসেছিলেন। তাঁরা অনুষ্ঠানে তাঁদের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্নের উত্তরে বিতর্কিত মন্তব্য করেন। এজন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন তাঁরা। পরে বিসিসিআই তাঁদের সফরের মাঝপথেই দেশে ফিরে আসতে বলে। বর্তমান আদালত বান্ধব গোপাল সুব্রহ্মন্যমের শারীরিক অসুস্থতার জন্য বিচারপতি এএম সাপ্রে ও এসএ বোর্দেকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ বিসিসিআইয়ের আর্জি সংক্রান্ত প্রক্রিয়া আগামী সপ্তাহ পর্যন্ত মুলতুবি করে দিয়েছে। বিসিসিআইয়ের এক পদস্থ আধিকারিক বলেছেন, এখন সুপ্রিম কোর্ট মামলাটি বিবেচনার মধ্যে নিয়েছে এবং নতুন আদালত বান্ধবকে এক সপ্তাহ পরে আসতে বলেছে। এই অবস্থায় প্রশাসকদের কমিটি অস্থায়ী ওম্বুডসম্যান নিয়োগ করতে পারে না। কারণ, তা আদালত অবমাননার সামিল হবে। উল্লেখ্য, দুই ক্রিকেটারের মন্তব্য নিয়ে তদন্তের জন্য ওম্বুডসম্যান নিয়োগের আর্জি জানিয়েছে প্রশাসকদের কমিটি। এখন আদালত প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল পিএস নরসিমাকে নয়া আদালত বান্ধব হিসেবে মনোনীত করেছে। তাই এক স্থায়ী বা অস্থায়ী ওম্বুডসম্যান নিয়োগের বিষয়টি তখনই উঠবে, যখন নয়া আদালত বান্ধব দায়িত্ব নেবেন। উল্লেখ্য, তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশাসকদের কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ রয়েছে। দুই ক্রিকেটারকে শোকজ করার পর কমিটির প্রধান বিনোদ রাই দুই ম্যাচ নির্বাসনের সুপারিশ করেছিলেন। কিন্তু কমিটির অন্য সদস্য ডায়না এডুলজি বিষয়টি নিয়ে বোর্ডের আইনি সেলের কাছে আইনি মতামত চান। আইনি সংস্থা জানায়, টেলিভিশন শো-তে হার্দিক ও রাহুলের মন্তব্য বোর্ডের আচরণবিধি লঙ্ঘন করেনি। কিন্তু বিষয়টি তদন্তের জন্য একজন ওম্বুডসম্যান প্রয়োজন। এরপর এডুলজি প্রশাসকদের কমিটি ও বিসিসিআই সদস্যদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দেন। কিন্তু রাই বলেন, এ ধরনের কমিটি সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের সামিল হবে। তাই তিনি এ ধরনের কমিটির অংশ হতে পারবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
FIFA World Cup: আর্জেন্তিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলানো সেই বিতর্কিত রেফারির আচমকা অবসর, ঘনীভূত রহস্য
আর্জেন্তিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলানো সেই বিতর্কিত রেফারির আচমকা অবসর, ঘনীভূত রহস্য
Savita Punia: অলিম্পিক্স পর্যন্ত বন্ধ মিষ্টি, ফাস্টফুড, কীভাবে নিজেদের প্রস্তুত করছে ভারতীয় মহিলা হকি দল?
অলিম্পিক্স পর্যন্ত বন্ধ মিষ্টি, ফাস্টফুড, কীভাবে নিজেদের প্রস্তুত করছে ভারতীয় মহিলা হকি দল?
Eden Gardens: আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে
আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget