এক্সপ্লোর

২০১৯-এর বিশ্বকাপে টসে জিতে ফিল্ডিংয়ের ভুল সিদ্ধান্ত, ২০০৩-এ সচিনের অপ্রতিরোধ্য ইনিংসে হারতে হয়েছিল পাকিস্তানকে, বললেন ওয়াকার

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয় অধরাই রয়ে গিয়েছে পাকিস্তানের। সেই আফসোস ঘুরেফিরে আসে প্রাক্তন থেকে বর্তমান পাক ক্রিকেটারদের কথায়। ইংল্যান্ডে গত বছরের বিশ্বকাপেও ভারতের কাছে বিশ্রিভাবে হারতে হয়েছিল পাকিস্তানকে।

  করাচি: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয় অধরাই রয়ে গিয়েছে পাকিস্তানের। সেই আফসোস ঘুরেফিরে আসে প্রাক্তন থেকে বর্তমান পাক ক্রিকেটারদের কথায়। ইংল্যান্ডে গত বছরের বিশ্বকাপেও ভারতের কাছে বিশ্রিভাবে হারতে হয়েছিল পাকিস্তানকে। সেই হারের ক্ষত নিয়ে এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে পাক ক্রিকেট মহলে। প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াকার ইউনিস বলেছেন, টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ছিল একেবারেই ভুল। এক্ষেত্রে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পাক দলের অধিনায়ক সরফরাজ আহমেদকে। ওই হারের পরও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠেছিল। সিদ্ধান্তের যৌক্তিকতার ব্যাখ্যা দিতে গিয়ে সরফরাজ বলেছিলেন, মেঘাছন্ন পরিবেশ দলের বোলারদের অনুকূল হওয়ার আশা করছিলেন। এই পরিবেশে বোলাররা তাড়াতাড়ি কিছু উইকেট তুলে নিলে ভারতকে চাপে ফেলা যেত। কিন্তু ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুল নতুন বলটা দারুণভাবে সামলে দিয়েছিলেন। দুজনেই পাক বোলারদের ভয়ঙ্কর হয়ে ওঠার কোনও সুযোগই দেননি। এরপরও ভারতের সহ অধিনায়ক ১৪০ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসের সৌজন্যে ভারত পাকিস্তানের সামনে ৫ উইকেটে ৩৩৬ রানের বিশাল স্কোর খাড়া করে। রান তাড়া করতে নেমে পাহাড় প্রমাণ রানের চাপ সামলাতে পারেনি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তারা ৯৯ রানে হেরে যায়। একটি চ্যাট শো-তে ওয়াকার বলেছেন, আমার মনে হয়, ২০১৯-এ শুরু থেকেই কোনওকিছু ঠিকঠাক ছিল না পাকিস্তানের। আমার মনে হয়, ওরা পিচ থেকে সাহায্য পাওয়ার আশা করছিল। ভেবেছিল, শুরুতেই কয়েকটা উইকেট তুলে ভারতকে চাপে ফেলে দেওয়া যাবে। কিন্তু ভারতের ওপেনাররা ছিল অভিজ্ঞ। ওরা বোলারদের থিতু হতে দেয়নি। আর পিচ থেকেও বোলাররা কোনও সাহায্য পায়নি। একবার ভালো শুরর পর ওদের থামানো মুশকিল হয়ে গিয়েছিল। ওরা এত বেশি রান তুলে ফেলেছিল যে, পাকিস্তানের আর কিছু করার ছিল না। ২০০৩-এর বিশ্বকাপে যে পাক দল ভারতের কাছে হেরেছিল, সেই দলে ছিলেন ওয়াকার। সেই ম্যাচেরও স্মৃতিচারণ করেছেন ওয়াকার। পাকিস্তান ভারতের সামনে ২৭৫ রানের লক্ষ্য রেখেছিল। কিন্তু সচিন তেন্ডুলকরের বিধ্বংসী ৯৮ রানের ইনিংস বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের খরা কাটানোর স্বপ্ন বিলীন করে দিয়েছিল। ভারত ৬ উইকেটে ম্যাচ জিতেছিল। সচিনের সেই ইনিংসকে বিশ্বকাপের অন্যতম সেরা ইনিংস বলে অভিহিত করেছেন ওয়াকার। প্রাক্তন পাক ফাস্ট বোলার বলেছেন, ২০০৩-এ সচিনের সেই ইনিংস ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। কারণ, ভারত খুবই চাপে ছিল। আর আমাদের বোলিং অ্যাটাক ছিল খুবই ভালো। সচিনকে জিজ্ঞাসা করলে ও-ও হয়ত একই কথা বলবে। ওটা ছিল সম্ভবত অন্যতম সেরা ইনিংস। চাপের মুখে যেভাবে ও আমাকে, শোয়েব আখতার ও ওয়াসিম আক্রামকে আক্রমণ করে শুরু থেকেই রানের গতি বাড়িয়েছিল, তা চমকপ্রদ। আমার দেখা অন্যতম সেরা ইনিংস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
England Football Team: ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget