এক্সপ্লোর

স্মিথ ও ওয়ার্নারের খিদে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে, মত ওয়ার্নের

সিডনি:  আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের মধ্যে দলে ফেরার খিদে প্রচণ্ড বাড়িয়ে দিয়েছে। এই দুই ক্রিকেটারের প্রত্যাবর্তন হলে অস্ট্রেলিয়া দলের ধার ও ভার অনেকটাই বেড়ে যাবে। এতটাই যে, আসন্ন ক্রিকেট বিশ্বকাপ জিততেও পারে অজিরা। এমনটাই জানালেন সেদেশের প্রাক্তন তারকা ক্রিকেটার শেন ওয়ার্ন। চলতি মাসেই শেষ হচ্ছে এই দুই ক্রিকেটারের নির্বাসন। ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে খবর, নির্বাসনের মেয়াদ শেষ হলেই তড়িঘড়ি তাঁদের দলে ফেরানো হবে। সম্ভবত, ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজেই প্রত্যাবর্তন ঘটতে পারে স্মিথ ও ওয়ার্নারের। দুই ক্রিকেটারেরই কনুইতে অস্ত্রোপচার হয়েছে। নির্বাসন, তার ওপর অস্ত্রোপচার-- এই দুইয়ের মিশেলে স্মিথ ও ওয়ার্নারের ফর্মের কী হাল, তা জানা যাচ্ছে না। তার ওপর ইংল্যান্ডের প্রতিকূল পরিবেশ-- সবমিলিয়ে প্রত্যাবর্তনের সিরিজ সুখকর নাও হতে পারে। এমনটাই মনে করছে ক্রিকেটমহল। যদিও, ওয়ার্নের মতে, এসব কোনও ফ্যাক্টর নয়। উল্টে তাঁর দাবি, এই নির্বাসন দুই ক্রিকেটারকে মানসিকভাবে আরও দৃঢ় করে তুলবে। ওয়ার্ন এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করেন। জানান, ২০০৩ সালে নিষিদ্ধ মাদক নেওয়ার জন্য তিনি নির্বাসিত হয়েছিলেন। অনেকেই সেই সময় তাঁর কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু, সকল আশঙ্কা মিথ্যা প্রমাণ করে আরও বেশ কয়েক বছর অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ স্তরে চুটিয়ে খেলেন ওয়ার্ন। স্মিথ ও ওয়ার্নারের প্রসঙ্গে ওয়ার্ন বলেন, ওরা প্রচণ্ড খিদে নিয়ে ফিরবে, এটা নিয়ে কোনও সন্দেহ নেই। ওরা বুঝতে পারছে, ক্রিকেট কতটা গুরুত্বপূর্ণ। এই নির্বাসন ওদের মানসিকভাবে আরও সচেতন ও তরতাজা করে তুলেছে। মাঠে ফিরে প্রথমে ওরা একটু নার্ভাস থাকবে। কিন্তু, অচিরেই কামাল করে দেখাবে বলেই বিশ্বাস।

সেরা শিরোনাম

IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget