এক্সপ্লোর

শুবমানের হাফসেঞ্চুরি সম্পূর্ণ হতেই গ্যালারিতে ভাংড়া আপ্লুত বাবার, সিনিয়র গিলকে দেখে উচ্ছ্বসিত শাহরুখও

নাইটদের প্রায় প্রত্যেক ম্যাচেই মাঠে যাচ্ছেন শুবমানের বাবা লখিন্দর। সঙ্গে থাকছেন শুবমানের মা-ও

চণ্ডীগড়: শুক্রবার রাতে ৪৯ বলে ৬৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন শুবমান গিল। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের সেরার স্বীকৃতিও জিতে নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের তরুণ তারকার সাফল্যের রাত হয়তো আরও স্মরণীয় হয়ে রইল গ্যালারির একটি ছবিতে। পঞ্জাবের অধিনায়ক অশ্বিনকে বাউন্ডারি মেরে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করছেন শুবমান। আর ভিভিআইপি বক্সের ব্যালকনিতে দাঁড়িয়ে ভাংড়া নাচছেন লখিন্দর গিল! শুবমানের গর্বিত বাবা। পরে যে নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এবং মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। সিনিয়র গিলের সেই নাচ মুগ্ধ করেছে শাহরুখ খানকেও। কেকেআর মালিক ম্যাচ শেষ হতেই টুইট করেন, 'কেকেআর ও দীনেশ কার্তিকের দারুণ পারফরম্যান্স। যেভাবে খেলা উচিত, প্রত্যেকে ঠিক সেভাবেই খেলেছ। নিজেরাই নিজেদের ওপর আস্থা রেখেছ। ক্রিস লিন, সন্দীপ ওয়ারিয়র আর শুবমান গিলও দারুণ খেলেছ। তবে আজকের রাতটা শুধু বাবার। গর্বিত বাবা ও গোটা পরিবারের জন্য থ্রি চিয়ার্স।' শুবমানের বাবার একটি ছবিও টুইট করেন কিং খান। নাইটদের প্রায় প্রত্যেক ম্যাচেই মাঠে যাচ্ছেন শুবমানের বাবা লখিন্দর। সঙ্গে থাকছেন শুবমানের মা-ও। শুক্রবার ঘরের মাঠেই ম্যাচ ছিল পঞ্জাবের ক্রিকেটার শুবমানের। ম্যাচের পর আইপিএলের ওয়েবসাইটের জন্য বাবার সাক্ষাৎকার নেন তিনি। বাবাকে শুবমান প্রশ্ন করেন, তাঁর হাফসেঞ্চুরিতে দল জেতায় কেমন লাগছে। লখিন্দর বলেন, 'ঘরের মাঠে ম্যাচ জিতিয়েছ বলে ভীষণ খুশি।' শুবমান জানতে চান, তিনি ব্যাট করার সময় বাবা স্নায়ুর চাপে ভুগছিলেন কি না? লখিন্দর বলেন, 'কিছুটা তো নার্ভাস ছিলামই। তবে জানতাম, ঘরের মাঠে তুমি ভালই খেলবেই।' ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে টিকে রইল কেকেআর। আত্মবিশ্বাসী শুবমান বলেছেন, 'ক্রিজে গিয়ে শুধু নিজের ব্যাটিংয়ের ওপর মনোনিবেশ করেছিলাম। তাতেই সাফল্য পেয়েছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget