এক্সপ্লোর

দেখুন, ভারতের বিরুদ্ধে ১১ বলে ৫২ রান উমর আকমলের

নয়াদিল্লি: মাত্র ১১ বলে ৫২ রান! সেটাও আবার ভারত-পাকিস্তানের উত্তেজক ম্যাচে। এমনটাই করে দেখিয়েছিলেন পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমল। তবে সরকারিভাবে স্বীকৃত কোনও ম্যাচে নয়, ২০১১ সালে হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টে এই ঝোড়ো ইনিংস খেলেছিলেন আকমল। ভারত-পাকিস্তান যেখানেই মুখোমুখি হোক না কেন, সেই ম্যাচ সবসময়ই আলাদা গুরুত্ব পেয়ে যায়। সেই কারণেই হংকংয়ের সুপার সিক্সেস টুর্নামেন্টের ম্যাচেও উত্তেজনা ছিল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ভারতের পেসার রাজু ভাটকলের প্রথম তিন বলেই ছক্কা মারেন আকমল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ৩১ রান করার পরে সব ব্যাটসম্যানকে অবসৃত হতে হয়। তবে সব ব্যাটসম্যান আউট বা অবসৃত হলে আবার ব্যাট করতে নামা যায়। আকমল সেই নিয়মেই ফিরে আসার সুযোগ পান। শেষপর্যন্ত তিনি সাতটি ছক্কা ও দুটি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করেন। পাকিস্তান ৫ ওভারে ১০৯ রান করে। জবাবে ভারত এক উইকেটে ৮৭ রান করে। পাকিস্তান ২২ রানে ম্যাচ জিতে যায়। উরিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে অদূর ভবিষ্যতে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে খেলার কথা ভাবাও উচিত নয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ও বলেছেন, সীমান্তে যখন মানুষ মরছে, তখন পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয়। কিন্তু ২২ গজে যখনই দু দল মুখোমুখি হয়েছে, প্রতিবারই অসাধারণ লড়াইয়ের সাক্ষী থেকেছেন দর্শকরা। ক্রিকেট-বহির্ভূত কারণে সেই লড়াই দেখা থেকে বঞ্চিত হচ্ছেন দু দেশের মানুষ। দেখুন আকমলের সেই ইনিংস

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget