এক্সপ্লোর

কাল ভাল ব্যাট করলে ভারত জিততে পারে, আশাবাদী পূজারা

রাজকোট: প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের থেকে এখনও ২১৮ রানে পিছিয়ে ভারতীয় দল। তবে ঘরের মাঠে শতরান করা চেতেশ্বর পূজারার মতে, কাল চতুর্থ দিন ভাল ব্যাটিং করতে পারলে এই টেস্টে ভারতের জয়ের সম্ভাবনা আছে। তৃতীয় দিনের শেষদিকে দ্রুত দু উইকেট হারালেও, ভারতের চিন্তার কারণ নেই বলেই মনে করছেন পূজারা। তৃতীয় দিনের খেলার শেষে পূজারা বলেছেন, ‘কাল থেকে বল ঘুরতে শুরু করবে। পঞ্চম দিনে ব্যাট করা সহজ হবে না। এই মুহূর্তে আমি এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। আমরা ভাল জায়গায় আছি। কাল ভাল ব্যাট করে ৬০-৭০ রানের লিড নিতে পারলে দ্বিতীয় ইনিংসে আমাদের সুবিধা হবে। এই উইকেট ব্যাট করার জন্য ভাল। আমি ব্যাট করার সময় দেখেছি একটা-দুটো বল ঘুরছে, লাফিয়ে উঠছে। খেলা যত গড়াবে তত এটা বাড়বে। আমাদের প্রাথমিক লক্ষ্য কাল ভাল ব্যাট করে তারপর জয়ের চেষ্টা করা।’ নিজের ইনিংস এবং মুরলী বিজয়ের সঙ্গে জুটি প্রসঙ্গে পূজারা বলেছেন, ‘আমি আর বিজয় দীর্ঘদিন ধরে টেস্ট খেলছি। মাঠে ও মাঠের বাইরে আমরা অনেক সময় কাটিয়েছি। আমি শুধু টেস্ট খেলি। তবে তাতে সমস্যা হয় না। আমি আর বিজয় একে অপরকে ভালভাবে জানি। এই যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ। আমি যেভাবে শট খেলতে শুরু করেছিলাম, তাতে আশা করেছিলাম ইংল্যান্ড রক্ষণাত্মক হয়ে যাবে। কিন্তু ওরা আক্রমণাত্মক বোলিং-ফিল্ডিং করছিল। আমাদের আগে ওদের রান টপকে যেতে হবে। তাহলে আমরা জয়ের জন্য ঝাঁপাতে পারি।’ আরও পড়ুন, দেখুন, ডিআরএস-এ বাঁচলেন পূজারা, গ্যালারিতে স্ত্রীর উল্লাস, পূজারা, বিজয়ের শতরান, বড় রানের পথে ভারতও

সেরা শিরোনাম

India vs Pakistan: ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের করমর্দন না করা নিয়ে পদক্ষেপ? যা জানাল এমসিসি
IND vs NZ Test: সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?
সিরিজের ফয়সালা শেষ ম্যাচে, ভারত-নিউজ়িল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে-কোথায়?
Shubman Gill: বাগে পেয়েও নিউজ়িল্যান্ডকে হারানো গেল না, ক্রিকেটের নিয়মে বড় বদলের দাবি তুললেন শুভমন
বাগে পেয়েও নিউজ়িল্যান্ডকে হারানো গেল না, ক্রিকেটের নিয়মে বড় বদলের দাবি তুললেন শুভমন
Sarfaraz Khan: ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?
ওজন কমিয়েছেন ২০ কেজি! রিটেন করেছে চেন্নাই সুপার কিংস, কোন মন্ত্রে এই অবিশ্বাস্য ভোলবদল?

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget