এক্সপ্লোর

ভবিষ্যৎ প্রজন্মদের জন্য মঞ্চ তৈরি করে দিয়েছি আমরা, বললেন মিতালি রাজ

লন্ডন: একটুর জন্য মিলল না বিশ্বজয়ীর শিরোপা। কিন্তু ভারতীয় অধিনায়িকা মিতালি রাজ মনে করেন, এ দেশের মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল, আগামী প্রজন্মগুলির জন্য মঞ্চ খাড়া করে দিয়েছেন তাঁরা। ২২৯ রান তাড়া করে ১৯১ রানে ৩ উইকেট থেকে মাত্র ২৮ রানে ৭ উইকেট খুইয়ে একটুর জন্য ভারত খুইয়েছে বিশ্বকাপ। সেই যন্ত্রণা সহজে যাবে না। তারপরেও মিতালি বলছেন, এ দেশের ক্রিকেট নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই, ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। তাঁর দলের খেলোয়াড়রা যে মান স্থির করে দিয়েছেন, তা ভবিষ্যতে মহিলা ক্রিকেটের আরও অনেক বন্ধ থাকা দরজা খুলে দেবে। এই মেয়েদের নিজেদের নিয়ে গর্বিত হওয়া উচিত। মিতালি বলেছেন, শেষ মুহূর্তে স্নায়ুর সঙ্গে যুদ্ধে পেরে ওঠেনি তাঁর দল। প্রত্যেকে প্রচণ্ড নার্ভাস হয়ে যান, সে জন্যই চলে গেল মুখের গ্রাস। এত বড় মঞ্চে এমন চাপের মুখে খেলার অভিজ্ঞতা দলের বেশিরভাগেরই ছিল না। কিন্তু গোটা টুর্নামেন্ট তাঁরা যেভাবে লড়েছেন, তা তৃপ্তি দিয়েছে তাঁকে। এর আগে ২০০৫-এর বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৫ রানে হেরেছিল ভারত। এবারের হাড্ডাহাড্ডি লড়াই তাই কিছুটা হলেও সান্ত্বনা দিচ্ছে। পুনম রাউত (৮৬) ও হরমনপ্রীত কৌর (৫১) যখন ক্রিজে ছিলেন, তখন জয় কার্যত নিশ্চিত ছিল। কিন্তু তাঁরা দুজনে আউট হয়ে যেতেই তাসের ঘরের মত ধসে পড়ে ব্যাটিং লাইন আপ। মিতালিও মানছেন, লোয়ার-মিডল অর্ডারকে ভাল খেলতেই হবে। কারণ ব্যাটে রান পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলেরই অবদান রাখতে হবে কিছু না কিছু। হারের পরেও ভারতীয় টিম নিয়ে উচ্ছ্বসিত দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সাধারণ মানুষ- সকলে দাঁড়িয়েছেন মিতালি ও তাঁর মেয়েদের পাশে। মিতালি বলছেন, মহিলাদের জন্যও যদি আইপিএল শুরু হয়, তাহলে হয়তো চাপের মুখে খেলার মন্ত্র জেনে যাবেন তাঁর সতীর্থরা। এটাই তাঁর শেষ বিশ্বকাপ। একইসঙ্গে জানিয়েছেন ৩৪ বছরের তরুণী।

সেরা শিরোনাম

India vs West Indies Live: জোড়া সেঞ্চুরিতে মোক্ষম জবাব রোহিত-শুভমনের, ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের লাইভ আপডেট
জোড়া সেঞ্চুরিতে মোক্ষম জবাব রোহিত-শুভমনের, ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের লাইভ আপডেট
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অনবদ্য গিল, দ্বিতীয় ওয়ান ডে দ্বিশতরান হাঁকিয়ে গেলকে সম্মান জানালেন শুভমন!
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অনবদ্য গিল, দ্বিতীয় ওয়ান ডে দ্বিশতরান হাঁকিয়ে গেলকে সম্মান জানালেন শুভমন!
Asian Games 2026: ৪৪ বছর পর সোনা জয়ের হাতছানি মহিলা হকি দলের, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত
৪৪ বছর পর সোনা জয়ের হাতছানি মহিলা হকি দলের, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত
India vs West Indies: এক ম্যাচে এত রেকর্ড! ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ডে-তে তৈরি হল ইতিহাস
এক ম্যাচে এত রেকর্ড! ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ডে-তে তৈরি হল ইতিহাস

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget