এক্সপ্লোর

চামড়ায় কৃত্রিম রংয়ের প্রলেপ থাকায় রিভার্স সুইং হবে না, জানালেন বোর্ডের প্রধান কিউরেটর, আর কী বিশেষত্ব গোলাপি বলের?

গোলাপি বল অনেক বেশি শক্ত। তাই পিচে পড়ে দ্রুত গতিতে যাবে। সেই সঙ্গে সারাক্ষণ বাউন্স হবে। উপমহাদেশে টেস্টে সাধারণত বল পুরনো হলে উইকেটকিপার গোড়ালি বা হাঁটুর উচ্চতায় বল ধরে থাকে। তবে গোলাপি বলে সারাক্ষণই কোমর বা তারও বেশি উচ্চতায় বল যাবে কিপারের কাছে

কলকাতা: ওজন একই। ৫.৫ আউন্স। আয়তনও সমান। তবু সুইং হোক বা রিভার্স সুইং, স্পিন - প্রথাগত লাল বলের চেয়ে চরিত্রগতভাবে অনেকটাই আলাদা গোলাপি বল। যে কারণে এই বল নিয়ে ক্রিকেটারদের মনে সংশয়ও রয়েছে ভরপুর। যে ধন্দ আরও বেড়ে যেতে পারে আশিস ভৌমিকের কথায়! কে এই আশিস ভৌমিক? বোর্ডের প্রধান কিউরেটর। একসময় বোর্ডের পিচ কমিটির পূর্বাঞ্চলীয় প্রতিনিধি ছিলেন। দলজিৎ সিংহের পর এখন বোর্ডের পিচ কমিটির চেয়ারম্যান। ত্রিপুরার আশিসের তত্ত্বাবধানেই গোলাপি বলে নৈশালোকে টেস্টের জন্য প্রস্তুত হয়েছে ইডেনের বাইশ গজ। আর ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বোর্ডের প্রধান কিউরেটর জানিয়েছেন, গোলাপি বলে রিভার্স সুইং হবে না! কিন্তু কেন? আশিস বলছেন, ‘বলের ওজন হয় ভেতরে থাকা কর্কের জন্য। লাল বা গোলাপি – দুই বলের ক্ষেত্রেই সেই ওজনটা সমান। তবে চিরাচরিত লাল বল তৈরি হয় ট্যান পড়া চামড়া দিয়ে। আলাদা করে রং করা হয় না। তাই এই বলের পালিশ অনেক দ্রুত ক্ষয়ে যায়। শুরুতে যেমন বোলাররা সুইং পায়, বল পুরনো হলেই রিভার্স সুইং হতে শুরু করে।’ বোর্ডের প্রধান কিউরেটর যোগ করছেন, ‘গোলাপি বলের ক্ষেত্রে চামড়ার কৃত্রিম রং ব্যবহার করা হয়। সে কারণে বলের ঔজ্জ্বল্য অনেক বেশি। আর কৃত্রিম প্রলেপের জন্য বলের চকচকে ভাব কমে না বড় একটা। তাই রিভার্স সুইংও হবে না।’ ক্রিকেট বিশেষজ্ঞরা বলে থাকেন, রিভার্স সুইংয়ের জন্য সবচেয়ে জরুরি বলের ওজনের তারতম্য। যেটা সম্ভব হয় বলের একদিকে পালিশ থাকলে আর অন্য দিকে পালিশ উঠে গেলে। সেক্ষেত্রে বলের পালিশ থাকা দিকটা ভারি হয় আর পেসারের হাত থেকে রিলিজ হওয়ার পর প্রথাগত সুইংয়ের উল্টোদিকে বল মুভ করতে থাকে। ব্যাটসম্যানরা বিভ্রান্ত হয়ে আত্মসমর্পণ করে থাকেন। উপমহাদেশের পরিবেশে রিভার্স সুইংকে পেসারের মারণাস্ত্র মনে করা হয়। পাক পেসার সরফরাজ নওয়াজের হাত ধরে যার উৎপত্তি। ভারতীয় বোর্ডের কিউরেটরের পর্যবেক্ষণ সত্যি হলে অবশ্য গোলাপি বলে সেই মারণাস্ত্র প্রয়োগ থেকে বঞ্চিত হতে পারেন মহম্মদ শামি-ইশান্ত শর্মা-উমেশ যাদবেরা। আর কী বিশেষত্ব রয়েছে এই গোলাপি বলের? আশিস বলছেন, ‘গোলাপি বল অনেক বেশি শক্ত। তাই পিচে পড়ে দ্রুত গতিতে যাবে। সেই সঙ্গে সারাক্ষণ বাউন্স হবে। উপমহাদেশে টেস্টে সাধারণত বল পুরনো হলে উইকেটকিপার গোড়ালি বা হাঁটুর উচ্চতায় বল ধরে থাকে। তবে গোলাপি বলে সারাক্ষণই কোমর বা তারও বেশি উচ্চতায় বল যাবে কিপারের কাছে।’ বোর্ডের প্রধান কিউরেটর যোগ করছেন, ‘লাল বল মেশিনে সেলাই করা হয়। তাই সিম খুব একটা উঁচু হয়ে থাকে না। তবে গোলাপি বলে বোলাররা যাতে বেশি সুইং পায়, সে কারণে হাতে সেলাই করানো হয়। যাতে ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য থাকে। এতে স্পিনাররাও অল্পবিস্তর সাহায্য পাবে। বল গ্রিপ করতে সুবিধা হবে। পিচে পড়ে বল নড়াচড়াও করবে।’ ভারত অধিনায়ক বিরাট কোহলি ম্যাচ শুরু হওয়ার আগের দিন জানিয়েছিলেন, গোলাপি বলের গতি বুঝতে সমস্যা হচ্ছে। কোহলি জানিয়েছিলেন, বিশেষ করে উঁচু ক্যাচ নেওয়ার ক্ষেত্রে বলের সম্ভাব্য গতিপথ অনুমান করতে সমস্যায় পড়ছেন ফিল্ডাররা। ব্যাটসম্যানেরাও বিভ্রান্ত হচ্ছেন। কারণ, বলের কাছাকাছি শরীর নিয়ে গিয়ে তাঁরা অনেক সময় উপলব্ধি করছেন যে, বল যতটা ভেবেছিলেন তার চেয়েও বেশি দূর দিয়ে যাচ্ছে। কোহলি বলেছিলেন, ‘ওজন সমান হলেও আমাদের অনুভূতি হচ্ছে যে, গোলাপি বল যেন লাল বলের চেয়ে বেশি ভারি।’ সঙ্গে ব্যাটসম্যানদের ক্ষেত্রে গোধূলিতে গোলাপি বল দেখার সমস্যা আর বোলারদের শিশিরে বল গ্রিপ করা নিয়ে প্রশ্ন তো রয়েছেই। গোলাপি বলের ধাঁধা কীভাবে সমাধান করা যাবে, আপাতত ইডেন টেস্ট থেকেই তার সূত্র খোঁজার চেষ্টা করছে ক্রিকেটমহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget