এক্সপ্লোর

Harbhajan Singh: আমার সাফল্যের অন্যতম অংশীদার যারা আমাকে এত বছর ভালবেসেছেন: হরভজন

Harbhajan Singh: ১৯৯৮ ভারতীয় দলের অধিনায়ক তখন মহম্মদ আজহারউদ্দিন (mohammad azharuddin)। দেশের মাটিতে প্রতিপক্ষ মার্ক টেলরের অস্ট্রেলিয়া।

মুম্বই: ক্রিকেটকে বিদায় জানিয়েছেন হরভজন সিংহ। তাঁকে শেষবার বাইশ গজে বল হাতে দেখা গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে। অবশেষে গতকালই ২৩ বছরের সফরের সমাপ্তি ঘোষণা করেন হরভজন সিংহ (Harbhajan Singh)। 

অবসরের পর ভাজ্জি বলেন, "আমি অনেক বছর ধরেই খেলছিলাম না। কিন্তু এতদিন পরে অবসর নিলাম। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে জড়িয়ে ছিলাম আমি। আমি সব সময় চাইতাম যে দেশের হয়ে খেলতে খেলতেই যাতে অবসর নিতে পারি।" এরপরই ভাজ্জি বলেন, ''সৌরভ, সচিন, লক্ষ্মণ, দ্রাবিড়ের মত কিংবদন্তীদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি আমি। নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি তাই। প্রত্যেকেই মাঠের বাইরেও অসাধারণ মানুষ। দ্রাবিড়ের মতো ক্রিকেটারের থেকে শৃঙ্খলা শেখার আমাদের মতো তরুণদের। এছাড়া অসংখ্য ক্রিকেট প্রেমীরা যারা আমাকে প্রতিনিয়ত ভালবেসে গিয়েছেন। তাঁদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আমার সাফল্যের অন্যতম অংশীদার তাঁরাও।''

১৯৯৮। ভারতীয় দলের অধিনায়ক তখন মহম্মদ আজহারউদ্দিন। দেশের মাটিতে প্রতিপক্ষ মার্ক টেলরের অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুতে অভিষেক হল এক শিখ স্পিনারের। তবে আন্তর্জাতিক মঞ্চে প্রথম ম্যাচের অভিজ্ঞতা সুখকর হয়নি হরভজনের। ১৩৬ রান দিয়ে মাত্র ২ উইকেট পান ভাজ্জি। সেই টেস্ট ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

হরভজনের পাল্টে যাওয়া শুরু এক বাঙালির হাত ধরে। তিনি, দেশের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১১ সালে স্টিভ ওয়র বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যিনি লগ্নি করলেন হরভজনের দক্ষতায়। সেই সিরিজে রূপকথার প্রত্যাবর্তন হরভজনের। ইডেনে হ্যাটট্রিক। কার্যত একা হাতে ধ্বংস করে দিলেন অজি ব্যাটিং। হরভজন হয়ে উঠলেন টার্বুনেটর। অস্ট্রেলীয় ব্যাটারদের কাছে মূর্তিমান আতঙ্ক। ঐতিহাসিক সিরিজ জিতল টিম ইন্ডিয়া। যার নেপথ্যে হরভজনের বিষাক্ত অফস্পিন। সেই সিরিজে মোট ৩২ উইকেট নিয়ে নতুন ইতিহাস তৈরি করেছিলেন জলন্ধরের অফস্পিনার।

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget