এক্সপ্লোর

বিজয় মাল্যর অট্টালিকায় ৫ দিন ছিলেন ‘কিং’ গেইল!

নয়াদিল্লি: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্রাঞ্চাইজিতে যোগ দেওয়ার পর একবার দলের কর্ণধার তথা লিকার ব্যারন বিজয় মাল্যর প্রাসাদোপম কিংফিশার ভিলায় পাক্কা পাঁচদিন থাকার সুযোগ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। সম্প্রতি, আত্মজীবনী ‘সিক্স মেশিন: আই ডোন্ট লাইক ক্রিকেট..আই লাভ ইট’ বইতে সেই অভিজ্ঞতাই লিখেছেন এই বিস্ফোরক ব্যাটসম্যান। গেইল জানান, আরসিবি-র হয়ে খেলার সময়ই দলের ম্যানেজার অবিনাশের থেকে তিনি মাল্যর অট্টালিকার কথা শোনেন। কাকতালীয়ভাবে, একবার টুর্নামেন্টের ফাঁকে একটা পাঁচদিনের ছুটি পান তিনি। তাঁর মনে হয়, একবার দলের মালিকের ওই ভিলা দেখে আসবেন। গেইল জানান, তিনি ইচ্ছুক থাকলেও, দলের অন্য কোনও ক্রিকেটার যেতে রাজি হলেন না। অগত্যা, গেইল মনস্থির করেন তিনি একাই যাবেন। যেমন ভাবা তেমন কাজ। সোজা বিমান ধরে গোয়া। বিমানবন্দরে তাঁর জন্য গাড়ি অপেক্ষা করে ছিল। তাতে চেপে গেইল সোজা পৌঁছে যান কান্ডোলিমে অবস্থিত কিংফিশার ভিলায়। বইতে গেইল লিখেছেন, প্রথমবার ভিলাকে দর্শন করে বিশ্বাসই হচ্ছিল না। এতো হোটেলের থেকেও বড়। হোটেলের থেকেও ঠান্ডা। বিস্তারিত জানাতে গিয়ে গেইল বলেন, বাড়িটি সাদা কনক্রিট আর কাচে মোড়া। আমি চেষ্টা করছিলাম, হাঁ করে না তাকাতে। কিন্তু, এত কিছু ছিল তাকানোর মত যে... গেইল জানান, সেইসময় ওই ভিলাতে মালিক ছিলেন না। তাই (মাল্যর নির্দেশানুসারে) ওই পাঁচদিনের জন্য ভিলার মালিক তিনিই হয়ে গিয়েছিলেন। ক্রিকেটার বলেন, আমি একেবারে একা ছিলাম। ঠিক রাজার মতো। যখনই হাঁটতাম, আমার সঙ্গে দুজন করে পরিচারক সঙ্গ দিত। প্রথম (সুইমিং) পুলে গেলাম, তারপর আরেকটা পুলে গেলাম। লনে হাঁটলাম। পুলের সেখানে বসতেই আমার সামনে হাজির হতে থাকল একের পর এক ‘মাছরাঙা’। নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে গেইল জানান, এই মাছরাঙার ডানা নেই। এ মাছরাঙা তরল আকারে বোতলবন্দি! তিনি বলেন, এই একটা জায়গা যেখানে এই তরলের যোগান শেষ হবে না। এরপর গল্ফ কার্ট নিয়ে অট্টালিকার মধ্যে কিছুক্ষণ ঘুরে বেড়ান। গেইল লিখেছেন, রাঁধুনি এসে তাঁর কাছে জানতে চান, কী খাবেন? গেইল উল্টে জানতে চান, আজকের মেনুতে কী কী আছে? তখন রাঁধুনি তাঁকে বলেন, মেনু বলে কিছুই নেই। আপনিই মেনু! (অর্থাৎ যা খেতে চাইবেন, তাই পাবেন)। গেইল বলেছেন, এই কথা শুনে তিনি অবাক হয়ে যান। তাঁর মনে হতে থাকে, এটা একেবারে নতুন দুনিয়া। আর তিনি এই দুনিয়ার রাজা। গেইল লিখেছেন, তিনি ফিরে যান তাঁর শৈশবে। যখন তাঁর কপালে কোনও কোনও দিন দুধ ও বানরুটিও জুটত না। কিন্তু, ভিলায় তিনি সেটা চাইলে, সেটাই তাঁর সামনে হাজির করা হত। গেইল লিখেছেন, মাল্যর প্রাইভেট থিয়েটার, বাড়ির গ্যারাজ নজরকাড়া। বিশেষ করে গ্যারাজ। সেখানে বিভিন্ন মডেলের দেশী-বিদেশি গাড়ি। গেইলের ভাষায়, একটা মার্সিডিজ এত বড়, যা তিনি বুঝে উঠতে পারেননি, ওটা ঠিক কী! তবে, ক্রিকেটার বলেন, আমার যার ওপর নজরে আটকে গিয়েছিল, তা হল একটি হার্লে ডেভিডসন-এর তিনচাকার মোটরসাইকেল। শোনা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে একবার একটি রাস্তা দিয়ে যেতে যেতে এক ব্যক্তিকে এই মোটরসাইকেল চালাতে দেখেন মাল্য। তাঁর সঙ্গে ওখানেই রফা করে মোটরসাইকেলটি কিনে নেন লিকার ব্যারন। ব্যস! বাইকের ওপর চেপে বসে পড়েন গেইন। বুক-খোলা জামা, চোখে সানগ্লাস, হেলমেটের বালাই নেই। প্রাসাদের মধ্যেই রেসিং ট্র্যাক। সেখানেই বেরিয়ে পড়েন ‘টার্মিনেটর’ গেইল।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget