এক্সপ্লোর

কীভাবে পাকিস্তানের কাছ থেকে আইসিসি র‌্যাঙ্কিং-এ শীর্ষস্থান ছিনিয়ে নিতে পারে ভারত?

নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের শেষ টেস্ট ড্র হওয়ায় আইসিসি ক্রমতালিকায় ভারত শীর্ষস্থান হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। ২-০ সিরিজ জিতলেও এক নম্বরে থাকার জন্য শেষ টেস্টে জয় দরকার ছিল ভারতের। অন্যদিকে, পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২-২ ড্র করে ১১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে। কিন্তু এখানেই সব কিছু শেষ নয়। একমাসের মধ্যে ফের পাকিস্তানকে টপকে এক নম্বর হওয়ার সুযোগ পাবে টিম ইন্ডিয়া। আইসিসি-র ক্রম তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আইসিসি তালিকায় শীর্ষস্থান হাতছাড়া হওয়ার বিষয়টি ভারতের অধিনায়ক বিরাট কোহলি খুব একটা পাত্তা দিচ্ছেন না। শেষ টেস্টের পর সাংবাদিক বৈঠকে কোহলি বলেছেন, র‌্যাঙ্কিং-এর দিকে তাকিয়ে তাঁরা খেলেন না। তিনি আরও বলেছেন, ভারত শেষ টেস্ট ম্যাচ শেষ করার সুযোগ পেলে বা পাকিস্তান না জিতলে র‌্যাঙ্কিং অন্যরকম হতে পারত। এক্ষেত্রে তো তাঁদের হাত নেই। কিন্তু সবাই জানেন, কোহলি ভারতকে বিশ্বের সেরা দল হিসেবেই দেখতে চান। সেজন্য প্রতিটা ম্যাচেই তাঁর চেষ্টার ত্রুটি থাকে না। আগামী মাসে ভারত দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে। ২২ সেপ্টেম্বর কানপুরে ম্যাচ দিয়ে তিন টেস্টের সিরিজ শুরু হবে। এই সিরিজে ১-০ জয় পেলেও ভারত আইসিসি তালিকায় ফের শীর্ষস্থানে চলে যাবে।  অন্যদিকে ২-০ সিরিজ জিতলে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে নামার আগে পর্যন্ত প্রথম স্থানে থাকবে টিম-কোহলি। নভেম্বরে নিউজিল্যান্ডে সিরিজ খেলবে পাকিস্তান। ওই সময় ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এই সিরিজ জিতে শীর্ষস্থানে থাকার পাশাপাশি ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পাবেন কোহলিরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জিততে মরিয়া কোহলি। তিনি বলেছেন, এক নম্বর হলেও তা নিয়ে মাথা ঘামাতে চান না তিনি । কারণ, এখন তো মরশুম চলছে। মরশুমের শেষে অন্যদলগুলির সঙ্গে তুলনা করার সুযোগ পাওয়া যাবে। বিশ্বের সেরা টেস্ট দল হওয়াই ভারতের লক্ষ্য বলেও তিনি জানিয়েছেন।

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget