এক্সপ্লোর

Paralympics 2024: প্যারালিম্পিক্সের আসরে ভারতের পতাকা বাহক কারা? জানেন কি?

Paris Paralympics 2024: অলিম্পিক্সে ১১৭ জন ভারতীয় অ্যাথলিট অংশ নিয়েছিলেন। এবার প্যারালিম্পিক্সে মোট ৮৪ ভারতীয় অ্যাথলিট অংশ নিতে চলেছেন। অলিম্পিক্সে ৬টি পদক এসেছে ভারতের ঝুলিতে।

নয়াদিল্লি: অলিম্পিক্স শেষ হয়ে গিয়েছে। এবার প্য়ারিস কিছুদিনের মধ্যেই বসতে চলেছে প্যারালিম্পিক্স। ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে প্যারিস প্যারালিম্পিক্স। ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আসন্ন প্যারালিম্পিক্সে ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বইবেন কারা জানেন? অলিম্পিক্সে ১১৭ জন ভারতীয় অ্যাথলিট অংশ নিয়েছিলেন। এবার প্যারালিম্পিক্সে মোট ৮৪ ভারতীয় অ্যাথলিট অংশ নিতে চলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বাহক হিসেবে দেখা যাবে সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদবকে।

প্যারিস প্যারালিম্পিক্সে অংশ নিতে চলা ভারতের পতাকাবাহক ভাগ্যশ্রী যাদব শট পুট F34 বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিযোগিতায় টিম ইন্ডিয়ার জন্য ধারাবাহিক পারফর্মার ছিলেন। টোকিও প্যারালিম্পিক গেমসে সপ্তম স্থানে থাকাকালীন তিনি ২০২২ এশিয়ান প্যারা গেমসে রুপো জিতেছিলেন। তিনি ফেজা বিশ্বকাপের পাশাপাশি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গেমসে পদক জিতেছেন।

এদিকে, পুরুষদের বিভাগে পতাকা বাহক সুমিত আন্তিল একজন জ্যাভলিন থ্রোয়ার। তিনি F64 বিভাগে বর্তমানে বিশ্ব রেকর্ডের মালিক। ৬৮.৫৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। ২০২৩ ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ও ২০২২ এশিয়ান প্যারা গেমসেও সোনা জিতেছিলেন।

এবারের প্যারালিম্পিক্সে প্যারা সাইক্লিং, প্যারা রোয়িং ও ব্লাইন্ড জুডো সহ নতুন নতুন কিছু খেলা রয়েছে, যেই ইভেন্টে ভারতের প্রতিদ্বন্দ্বীরা অংশগ্রহণ করবেন। প্যারিস অলিম্পিক্সে ২০২৪ সালে ৩২ জন মহিলা প্যারা-অ্যাথলিট অংশ নিচ্ছেন। গতবারের প্রায় দ্বিগুণ।

উল্লেখ্য়, কিছুদিন আগেই প্য়ারালিম্পিক্সে ভারতীয় শিবির বড় ধাক্কা খেয়েছে। টোকিওয় সোনাজয়ী প্যারাঅলিম্পিয়ান প্রমোদ ভগৎ  নির্বাসিত হলেন। বিডব্লুএফের অ্যান্টি ডোপিং নিয়মে ব্যর্থ হওয়ায় ১৮ মাসের জন্য নির্বাসিত করা হল  ভারতীয় তারকা প্যারাঅলিম্পিয়ানকে। টোকিওয় প্রথমবার প্যারাঅলিম্পিক্সে ব্যাডমিন্টনের অন্তর্ভুক্তি হয়েছিল। আর প্রথমবারেই সোনা জিতে নিয়েছিলেন প্রমোদ। প্যারিসেও স্বাভাবিকভাবেই ভারতের হয়ে পদকজয়ের বড় দাবিদার ছিলেন প্রমোদ। কিন্তু অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘন করায় তাঁর শাস্তি হল। ব্যাডমিন্টনের সর্বোচ্চ সংস্থা বিডব্লুএফের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতার বাইরে থাকার সময় ডোপ পরীক্ষা করার জন্য কোনও অ্যাথলিট কোথায় রয়েছেন, সেই জায়গার বিস্তর বিবরণ দিতে হয়। এটি অ্যান্টি ডোপিং নিয়মের এটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। এমনটা না করলে, নির্বাসিত পর্যন্ত হতে হয়। যেমনটা প্রমোদের ক্ষেত্রে হয়েছিল। এই বছরের মার্চ মাস থেকে শুরু করে ১৮ মাসের জন্য প্রমোদকে নির্বাসিত করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তিনি আর প্যারিস প্যারাঅলিম্পিক্সে অংশ নিতে পারবেন না। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে সমস্যায় ভারত, বুমরা-সুন্দরদের ফিটনেস নিয়ে উদ্বেগ
শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের আগে সমস্যায় ভারত, বুমরা-সুন্দরদের ফিটনেস নিয়ে উদ্বেগ
IND vs ZIM Live: নিয়মরক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং ভারতের, একাদশে দুটো পরিবর্তন
নিয়মরক্ষার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং ভারতের, একাদশে দুটো পরিবর্তন
Messi: মেসির খেলা দেখতে মাঠে মেসি! বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার দেখা গেল প্রকাশ্যে
মেসির খেলা দেখতে মাঠে মেসি! বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার দেখা গেল প্রকাশ্যে
ICC T20 Ranking: জোড়া ধাক্কায় সিংহাসন খুইয়েছিল, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে জিতে ফের শীর্ষে ভারত
জোড়া ধাক্কায় সিংহাসন খুইয়েছিল, জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে জিতে ফের শীর্ষে ভারত

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget