এক্সপ্লোর

একদিনের ম্যাচে অধিনায়ক বাছা নিয়ে দ্বিধায় পিসিবি

করাচি: একদিনের দলের বর্তমান অধিনায়ক আজহার আলিকেই রেখে দেওয়া হবে, না কি অন্য কাউকে এই পদে বসানো হবে, সে বিষয়ে সংশয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনকভাবে ১-৪ ফলে সিরিজ হারার পরেই বর্তমান অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে পিসিবি কর্তারা এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না।   সংযুক্ত আরব আমিরশাহিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরবর্তী সিরিজ খেলবে পাকিস্তান। তার আগে অধিনায়ক বাছা নিয়ে দ্বিধাগ্রস্ত খোদ পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খানও। পাকিস্তানের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শাহরিয়র বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের আগে আমরা আজহার আলির বদলে অন্য কাউকে অধিনায়ক করার বিষয়ে গভীরভাবে চিন্তা করছি। আমরা ওই সিরিজের দল ঘোষণার আগে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’   তবে এ কথা বলার দু দিন পরেই একটি ক্রিকেট ওয়েবসাইটকে পিসিবি চেয়ারম্যান বলেছেন, আজহার আলিকে আরও সময় দেওয়া উচিত। পাক সংবাদমাধ্যম সূত্রে আবার শোনা যাচ্ছে, দলের সঙ্গে লন্ডনে থাকা পিসিবি কর্তারা আজহার আলিকে বলেছেন, সিনিয়র খেলোয়াড় হিসেবে তাঁর হারের দায় নিয়ে পদত্যাগ করা উচিত। পিসিবি তাঁকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করতে চায় না। ফলে আজহার আলির বিষয়ে ধোঁয়াশা বেড়েছে।   পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও একদিনের দলের অধিনায়কের বিষয়ে দ্বিধাবিভক্ত। ওয়াসিম আক্রম কয়েকদিন আগেই আজহার আলিকে সরিয়ে উইকেটকিপার সরফরাজ আহমেদকে অধিনায়ক করার পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু তিনিই এখন আজহার আলিকে সময় দেওয়ার কথা বলছেন। রশিদ লতিফেরও একই মত। তবে প্রাক্তন অধিনায়ক মহম্মদ ইউসুফ এখনই প্রয়োজনীয় বদল করার পক্ষে মত প্রকাশ করেছেন।   পিসিবি, প্রাক্তন ক্রিকেটারদের মনোভাবেই স্পষ্ট, পাক ক্রিকেটে ফের ডামাডোল শুরু হয়েছে। অধিনায়কের প্রতি অনেকেরই আস্থা নেই। এর প্রভাব দলের পারফরম্যান্সের উপর পড়তে বাধ্য।

সেরা শিরোনাম

Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget