এক্সপ্লোর

ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে কেন এতদিন ধরে ফর্সা হওয়ার ক্রিম বিক্রি হচ্ছে, প্রশ্ন ড্যারেন স্যামির

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশি অত্যাচারে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই বিশ্বজুড়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। স্যামিও প্রতিবাদে সামিল হয়েছেন।

  নয়াদিল্লি: ভারতে এতদিন ধরে তথাকথিত ফর্সা হওয়ার ক্রিম কেন বিক্রি হচ্ছে, সেই প্রশ্ন তুললেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আপনাদের ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপনে স্পষ্ট বলা হয়, ফর্সা লোকজনই ভাল মানুষ। এই বিজ্ঞাপনে পরিষ্কার বর্ণবৈষম্যের কথা বলা হয়। ভারতের মতো দেশে যেখানে এত বৈচিত্র্য আছে, এতরকমের মানুষ, সেখানে কেন ফেয়ার অ্যান্ড লাভলির মতো পণ্য গ্রহণ করা হচ্ছে?’ মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশি অত্যাচারে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই বিশ্বজুড়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। স্যামিও প্রতিবাদে সামিল হয়েছেন। তাঁর অভিযোগ, আইপিএল-এ খেলার সময় বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন। শ্রীলঙ্কার পেসার থিসারা পেরেরাকেও গায়ের রঙের জন্য কটাক্ষ শুনতে হয় বলে অভিযোগ স্যামির।
View this post on Instagram

So recently I discovered a word that I was being called was not what it actually meant I need some answers. So before I start calling out names I need these individuals to reach out and please tell me there’s another meaning to that word and when I was being called it,it was all in love. #blackandproud #blackandconfident #clarasboy #saynotoracism #stopracism #cricketer #stlucia

A post shared by daren (@darensammy88) on

২০১৬ সালে ইডেনে স্যামির নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ওয়েল্ট ইন্ডিজ। সোশ্যাল মিডিয়ায় ভারতের পেসার ইশান্ত শর্মার পুরনো পোস্টে দেখা গিয়েছে, তিনি স্যামিকে ‘কালু’ বলে উল্লেখ করেছেন। এই শব্দটি কৃষ্ণাঙ্গদের পক্ষে অবমাননাকর। সেই কারণেই ইশান্তদের বিরুদ্ধে সরব হন স্যামি। তিনি দাবি করেন, যাঁরা তাঁকে উদ্দেশ্য করে ওই শব্দটি বলতেন, তাঁদের ক্ষমা চাইতে হবে। এখন অবশ্য ইশান্ত সম্পর্কে আর কোনও অভিযোগ করেননি স্যামি। বরং তিনি বলেছেন, ‘আমাদের বিভিন্ন সংস্কৃতি, বর্ণবিদ্বেষ ও গায়ের রং নিয়ে শিক্ষা দরকার। ইশান্ত হয়তো কোনও খারাপ উদ্দেশ্য ছাড়াই আমাকে কিছু একটা বলেছে, কিন্তু অবমাননাকর যে কোনও শব্দের ব্যবহারই বন্ধ করা দরকার। ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি সেই ঘটনা পিছনে ফেলে জীবনে এগিয়ে গিয়েছি। আমার অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। ইশান্ত এখনও আমার ভাই। ওর সঙ্গে আবার দেখা হলে আলিঙ্গন করব। কোচ, মেন্টর বা খেলোয়াড়, যেভাবেউ হোক না কেন, আমি ভারতে ফিরতে চাই। ভারতে অনেক সুন্দর স্মৃতি আছে।’ স্যামি আরও জানিয়েছেন, ‘ইশান্তের বাড়িতে আমাদের একটি বড় পোস্টার আছে। সেই ছবিতে আমি স্বাক্ষর সহ লিখেছি, ‘সারা জীবনের জন্য ভাই’। আমি ইশান্তের সঙ্গে একটি শব্দ নিয়ে লড়াই চালিয়ে যেতে চাই না। কারণ, আরও অনেক বড় সমস্যার দিকে নজর দেওয়া দরকার। সামনের দিকে তাকাতে হবে।’ কয়েকদিন আগেই ইউনিলিভারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ফেয়ার অ্যান্ড লাভলি থেকে ‘ফেয়ার’ শব্দটি বাদ দেওয়া হবে। ভারত সহ এশিয়ার দেশগুলিতে তথাকথিত ফর্সা হওয়ার ক্রিমও আর নতুন করে বিক্রি করা হবে না।

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Bengal vs Maharashtra Match: আড়াই বছর পর ইডেনে লজ্জায় ডুবল বাংলার ক্রিকেট, বোনাস পয়েন্ট সহ জিতে গ্রুপ শীর্ষে পৃথ্বীরা
আড়াই বছর পর ইডেনে লজ্জায় ডুবল বাংলার ক্রিকেট, বোনাস পয়েন্ট সহ জিতে গ্রুপ শীর্ষে পৃথ্বীরা
Bengal vs Maharashtra Day 4: ৫৯ রানে সুমন্ত ফিরতেই বাংলার ইনিংসে যবনিকা, মহারাষ্ট্রের জয়ের লক্ষ্য ১১২, শেষ হাসি কাদের?
৫৯ রানে সুমন্ত ফিরতেই বাংলার ইনিংসে যবনিকা, মহারাষ্ট্রের জয়ের লক্ষ্য ১১২, শেষ হাসি কাদের?
Bengal vs Maharashtra Day 4 Lunch: পোড়েল-সুমন্তর ব্যাটে লড়াই বাংলার, এগিয়ে ৯৯ রানে, মহারাষ্ট্রের বিরুদ্ধে থ্রিলার?
পোড়েল-সুমন্তর ব্যাটে লড়াই বাংলার, এগিয়ে ৯৯ রানে, মহারাষ্ট্রের বিরুদ্ধে থ্রিলার?

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget