এক্সপ্লোর

England Cricket: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, খেতাব ধরে রাখার লড়াই বাটলার বাহিনীর, দলে তুরুপের তাস কে?

World Cup 2023: জস বাটলারের নেতৃত্বে বিশ্বকাপের খেলতে নামবে ইংল্য়ান্ড। ওয়ান ডে বিশ্বকাপে মোট ৮৪টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। জয় পেয়েছে ৪৯ ম্যাচে।

লন্ডন: গত বিশ্বকাপের (World Cup Cricket) চ্যাম্পিয়ন দল। ওয়ান ডে বিশ্বকাপ (World Cup 2023) শুরুর পর থেকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছিল ২০১৯ সালে। সাদা বলের ফর্ম্য়াটে বিশ্বের সেরা দল হিসেবে বিবেচিত হয়েছিল ইংল্যান্ড (England Cricket Team) শিবির। এবারের বিশ্বকাপে তাই ইংল্য়ান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামতে চলেছে। এর আগে ১৯৭৯, ১৯৮৭ ও ১৯৯২ বিশ্বকাপে রানার্স আপ হলেও খেতাব ঘরে তুলতে পারেনি ব্রিটিশ বাহিনী। ইংল্য়ান্ড শিবির বরাবরই লাল বলের ক্রিকেটকেই প্রাধান্য দিয়েছিল। তবে ২০১৫ সালে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে হার ও চূড়ান্ত ভরাডুবির পর টিম ম্যানেজমেন্ট দলের পুরো খোলনলচে বদলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অ্যান্ডারসন, ব্রডের মত তারকারা টেস্টে ফর্ম্যাটে ফিরে আসেন। প্রচুর নতুন ছেলে তুলে আনা হয়। অইন মর্গ্যানের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়। এরপর চারবছরের পরিশ্রমের পর বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্য়ান্ড। এবার জস বাটলারের নেতৃত্বে বিশ্বকাপে খেলতে নামবে তারা। ওয়ান ডে বিশ্বকাপে মোট ৮৪টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। জয় পেয়েছে ৪৯ ম্যাচে। ৩৩ ম্যাচ হারতে হয়েছে। ১টি টাই ও ১টি ম্য়াচে কোনও ফল নির্ধারণ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে আয়োজিত এবারের বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট বাটলার বাহিনীই।

সাম্প্রতিক ফর্ম

বিশ্বকাপের আগে নিজেদের ২টো ওয়ার্ম আপ ম্যাচ ছিল ইংল্যান্ডের। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে এক বলও খেলা হয়নি। দ্বিতীয় ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছেন বাটনাররা। ৩৭ ওভারের ম্যাচে ৭৭ বল বাকি থাকতেই ৪ উইকেট ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে জেতে ব্রিটিশরা। তার আগে কিউয়িদের বিরুদ্ধে ৪ ম্যাচের ওয়ান ডে সিরিজে পিছিয়ে থেকেও ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিলেন রুট, স্টোকসরা। ফলে বিশ্বকাপের মূলপর্বেও এই ছন্দ ধরে রাখতে চাইবে ইংল্যান্ড শিবির।  

শক্তি

দুর্বলতা

চোট সমস্যা এই দলের সঙ্গে লেগেই রয়েছে। গত বিশ্বকাপে দলের সর্বোচ্চ উইকেট শিকার জোফ্রা আর্চার এবারের বিশ্বকাপের আগে ছিটকে গিয়েছে। তাঁর কনুইয়ে চোট রয়েছে। দীর্ঘদিন ধরেই ২২ গজের বাইরে রয়েছে তিনি। এছাড়া জেসন রয়ের মত প্লেয়ারকেও দলের বাইরে রাখা হয়েছে। গত বিশ্বকাপে বেয়ারস্টোর সঙ্গে রয়ের জুটিই ইংল্যান্ডের হয়ে ওপেনে নেমেছিল। তবে পিঠের চোটের জন্য রয়ও ছিটকে গিয়েছেন।

বিশ্বকাপ স্কোয়াড: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, গাস অ্য়াটকিনসন, হ্য়ারি ব্রুক, স্যাম কারান, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রুস টোপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget