এক্সপ্লোর

World Cup 2023: বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে আজ ইংল্যান্ডের মুখোমুখি আফগানিস্তান, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?

ENG vs AFG: এরপরের ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ব্রিটিশ ব্রিগেড। অন্যদিকে আফগানিস্তান শিবির পরপর ২ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত কোনও ম্যাচই জিততে পারেনি। 

নয়াদিল্লি: ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup 2023) আজ ইংল্যান্ডের (England Cricket Team) বিরুদ্ধে খেলতে নামছে আফগানিস্তান (Afganistan Cricket Team)। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে নিউজিল্যান্ডের (New Zeland) বিরুদ্ধে খেলতে নেমে হারতে হয়েছিল জস বাটলারের (Jos Buttler) দলকে। তবে এরপরের ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ব্রিটিশ ব্রিগেড। অন্যদিকে আফগানিস্তান শিবির পরপর ২ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত কোনও ম্যাচই জিততে পারেনি। আজকের ম্যাচ দিয়ে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া রশিদ খানরা।

কাদের ম্যাচ?

আজ ১৫ অক্টোবর, ইংল্য়ান্ড বনাম আফগানিস্তান ম্যাচ

খেলাটি হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ?

খেলাটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টো থেকে

কোথায় দেখবেন ম্যাচ?

টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে খেলা দেখা যাবে

অনলাইনে লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই ম্য়াচের

প্রথম ম্যাচে ইংল্যান্ড হারলেও দ্বিতীয় ম্য়াচেই গতবারের চ্যাম্পিয়নরা বাংলাদেশের বিরুদ্ধে বড় রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল। প্রথমে ব্য়াট করতে নেমে বাটলার বাহিনী সেই ম্যাচে জনি বেয়ারস্টো ও জো রুটের অর্ধশতরান ও ডেভিড মালানের সেঞ্চুরির সৌজন্যে ৩৬৪ রানের বিশাল পাহাড় গড়ে তোলে। জবাবে ব্য়াট করতে নেমে ১৩৭ রানের বড় ব্যবধানে হারে টাইগার বাহিনী। 

অন্যদিকে, ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩ সালে এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি আফগানিস্তান। তারা তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছিল। এরপর, ভারতীয় দলের বিরুদ্ধে তারা ৮ উইকেটে হেরেছিল। 

এবারের ওয়ান ডে বিশ্বকাপে, অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ থেকে বোলাররা কোনো সাহায্য পাবেন না। সুতরাং, এখানে ব্যাটাররা খুব সহজেই রান করতে পারবেন। চলতি ওডিআই বিশ্বকাপে এই মাঠে এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলা হয়েছে এবং উভয় ম্যাচেই আমরা ঝোড়ো ব্যাটিং দেখতে পেয়েছি। এখানে টসজয়ী অধিনায়ক প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

এই নিয়ে আটে আট। বিশ্বকাপের মঞ্চে আরও একবার পাক বধ করেছে ভারতীয় দল। গতকাল ব্যাটে-বলে রীতিমত আধিপত্য় দেখিয়ে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ৭ উইকেট ম্যাচ জিতে নেয় রোহিতের দল। গতকালের ম্যাচ হারের পর ফের একবার ট্রোলের শিকার হতে হল বাবর আজমের দলকে। পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করলেন পাক ক্রিকেট দলকে। 

সেরা শিরোনাম

KS Bharat: আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা?
Kohli Meets Aaryavir: এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে
এক খুদেকে সাক্ষাৎকার দিয়েছিলেন কোহলি, সেদিনের সেই বালকই এখন ঝড় তুলেছেন ব্য়াট হাতে
Rahmat Shah Record: আফগান ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় রহমত, ক্রমতালিকায় ঢুকে পড়লেন প্রথম দশে
আফগান ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় রহমত, ক্রমতালিকায় ঢুকে পড়লেন প্রথম দশে
Aaryavir Sehwag: হয়তো সিনিয়র দলের জার্সিটা পরলে... প্রথম সেঞ্চুরির পর বাবাকে খুশি করার শপথ সহবাগ-পুত্রের
হয়তো সিনিয়র দলের জার্সিটা পরলে... প্রথম সেঞ্চুরির পর বাবাকে খুশি করার শপথ সহবাগ-পুত্রের

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget