এক্সপ্লোর

ফের ব্যর্থ মেসি, আর্জেন্তিনাকে ৩-০-য় গুঁড়িয়ে দিল ক্রোয়েশিয়া

মস্কো: বোধহয় অধরাই থেকে গেল লায়োনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন। গতকাল ভারতীয় সময় গভীর রাতে আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের শেষ ১৬-য় উঠে গেল ক্রোয়েশিয়া। গ্রুপ ডি-র এই ম্যাচ প্রথমার্ধ্ব গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধ্বে ক্রোয়েশীয় ফুটবলাররা গোলের মালা পরিয়ে দেন মেসি, মাসচারানোর দেশকে। আর্জেন্তিনার দুর্বল রক্ষণ ভেঙে গোল করেন আন্তে রেবিক, লুকা মদ্রিক ও ইভান রাকিতিক। এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলে আর্জেন্তিনা পয়েন্ট পেয়েছে মাত্র ১টি, অর্থাৎ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত। শেষ ১৬-র লড়াইয়ে টিকে থাকতে গেলে তাদের নাইজিরিয়াকে হারাতে তো হবেই, পাশাপাশি প্রার্থনা করতে হবে, অন্য ম্যাচের ফলও যাতে তাদের অনুকূলে যায়। নির্দিষ্ট কয়েকটি মুহূর্ত ছাড়া মেসি ঝলকানি গতকালের ম্যাচে প্রায় টেরই পাওয়া যায়নি। ম্যাচের ৫৩ মিনিটে আর্জেন্তিনীয় গোলরক্ষক উইলি ক্যাবালেরোর মারাত্মক ভুলের সুযোগ নিয়ে প্রথম গোলটি করেন রেবিক। বল ক্লিয়ার করতে গিয়ে ক্যাবালেরো তা সরাসরি তুলে দেন রেবিকের পায়ে। এত বড় সুযোগ রেবিক হাতছাড়া করেননি। দ্বিতীয় গোলটি করেন রিয়্যাল মাদ্রিদ তারকা মদ্রিক ৮০ মিনিটের মাথায় করেন দ্বিতীয় গোল। তৃতীয় গোলটি আসে ইনজুরি টাইমে, বার্সেলোনায় মেসির সতীর্থ রাকিতিকের শট থেকে। তবে শুধু আর্জেন্তিনার ভুল নয়, ম্যাচের সিংহভাগ সময়েই প্রাধান্য ছিল ক্রোয়েশিয়ার। বিশেষত দ্বিতীয়ার্ধ্বে ফাঁকফোকর খুঁজে নিয়ে আর্জেন্তিনার রক্ষণকে নাস্তানাবুদ করে তোলেন লুকা মদ্রিক। দ্বিতীয়ার্ধ্বের মাঝামাঝি সময়ে আর্জেন্তিনা একবার ম্যাচে ফিরে আসার সম্ভাবনা দেখিয়েছিল। কিন্তু মদ্রিক ঠিক সে সময় গোল করে ম্যাচ পুরোপুরি নিয়ে আসেন ক্রোয়েশিয়ার দিকে। আর্জেন্তিনাকে শেষবার বিশ্বকাপ এনে দেওয়া দিয়েগো মারাদোনা আগাগোড়াই ছিলেন নিঝনি নোভগোরোড স্টেডিয়ামের গ্যালারিতে। চোখে মুখে অবিশ্বাস নিয়ে মাঠ ছাড়েন তিনি। এর আগে ২০০২-য় গ্রুপ পর্যায়েই বিশ্বকাপ থেকে বিদায় নেয় আর্জেন্তিনা। এবারও সেই আশঙ্কা মারাত্মকভাবে চেপে বসেছে তাদের ঘাড়ে। আর্জেন্তিনার কোচ জোর্গে সাম্পাওলি অবশ্য এই হারের পরেও মেসির পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতে, মেসির স্তরের খেলোয়াড়ের যোগ্য সঙ্গত করার ক্ষমতা এই দলের আর কারও নেই। মর্মান্তিক পরাজয়ের সব দায় নিজের ঘাড়ে নিয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

সেরা শিরোনাম

India vs West Indies Live: ওভারসংখ্যা কমিয়ে খেলা শুরু, ব্যাটিং করছে ভারত, দলে ভুবনেশ্বর, লাইভ আপডেট
ওভারসংখ্যা কমিয়ে খেলা শুরু, ব্যাটিং করছে ভারত, দলে ভুবনেশ্বর, লাইভ আপডেট
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Aaryavir Sehwag: পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget