এক্সপ্লোর

Wriddhiman Saha Exclusive: 'অনেক রাজ্যের প্রস্তাব পেয়েছি, কোনও প্রতিভাবান কিপারের জায়গা কেড়ে নিতে চাই না'

ABP Live Exclusive: সিএবি-তে এনওসি আনতে যাবেন শীঘ্রই, জানাচ্ছেন ঋদ্ধিমান।'অভিষেক ডালমিয়া ভারতের ম্যাচ দেখতে ব্যস্ত, ফাঁকা হলেই দেখা করব,' বলছেন উইকেটকিপার।

কলকাতা: বঙ্গ ক্রিকেটকে কি সত্যিই বিদায় জানাতে চলেছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)?

সম্ভবত সেই আশঙ্কা সত্যিই হতে চলেছে। সিএবি (CAB) কর্তাদের সঙ্গে সম্পর্কের বরফ গলেনি। এখনও সিএবি কর্তাদের প্রতি একরাশ অভিমান পুষে রেখেছেন। ঋদ্ধিমান সাহা সাফ জানিয়ে দিচ্ছেন, শীঘ্রই সিএবি-তে গিয়ে লিখিত আবেদন দিয়ে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি চাইবেন। তারপর যোগ দেবেন অন্য রাজ্যের দলে।

ঘরোয়া ক্রিকেটে পরের মরসুমে কোন দলের হয়ে খেলতে দেখা যাবে? এবিপি লাইভকে একান্ত সাক্ষাৎকারে ঋদ্ধিমান বলছেন, 'অনেক রাজ্যের প্রস্তাব পেয়েছি। এখনও কিছুই চূড়ান্ত নয়। সব কিছু ঠিক হলেই জানাব।'

শোনা যাচ্ছে, ত্রিপুরা ক্রিকেট সংস্থা নাকি বেশ ভাল প্রস্তাব দিয়েছে? যেখানে ক্রিকেটার হিসাবে খেলার পাশাপাশি দলের মেন্টর হিসাবেও কাজ করতে পারবেন? ঋদ্ধি ধোঁয়াশা বজায় রেখে বলছেন, 'পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত ও দক্ষিণ ভারত, দেশের সব প্রান্ত থেকে বিভিন্ন রাজ্য দলের প্রস্তাব পেয়েছি। তাই কোনও একটা দলের কথা বলা ঠিক নয়।'

তবে কেন ঋদ্ধিমানকে আদর্শ টিমম্যান বলে দরাজ সার্টিফিকেট দেন অনেকে, তা ফুটে উঠল উইকেটকিপারের পরের কথায়। 'আমি যে দলেই যাই না কেন, দেখব সেখানে কোনও উঠতি, প্রতিভাবান উইকেটকিপার রয়েছে কি না। কেউ যদি কোনও রাজ্য দলের হয়ে ভাল খেলে, বা এমন কেউ যদি কোনও দলে থাকে যে নির্বাচকদের নজরে রয়েছে, জাতীয় দলের ভবিষ্যৎ বলা হচ্ছে, সেরকম দলে যাব না। আমি কারও জায়গা কেড়ে নিতে চাই না। চাই না আমার জন্য কেউ নিজেকে প্রমাণ করার মঞ্চ থেকে বঞ্চিত হোক,' বলছিলেন ঋদ্ধিমান।

কবে যাবেন সিএবি-তে? ঋদ্ধি বলছেন, 'সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া সম্ভবত জাতীয় দলের ম্যাচ দেখতে ব্যস্ত। উনি ফাঁকা হলেই সিএবি-তে গিয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করব এনওসি দেওয়ার জন্য।'

আরও পড়ুন: '৫০ করায় বাবা কিনে দিয়েছিলেন ট্র্যাকশ্যুট, বাড়ি ফিরলেই মেয়ের চিন্তা, আবার কবে ম্যাচ'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget