এক্সপ্লোর

Wriddhim Saha: বঙ্গভূষণ প্রাপ্তির খবর পাওয়ার দিন তিক্ততার কথা আর ভাবতে চান না ঋদ্ধিমান

Bangabhusan: বাঙালি ক্রিকেটার ঋদ্ধিমান সাহা বড় এক স্বীকৃতি পেতে চলেছেন। তাঁকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করছে রাজ্য সরকার।

কলকাতা: রাজ্য ক্রিকেট সংস্থার অন্যতম শীর্ষকর্তা অসম্মান করেছেন বলে বাংলা ছেড়েছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ঘরোয়া ক্রিকেটে তিনি এবার ত্রিপুরার প্রতিনিধিত্ব করবেন। তবে বাঙালি ক্রিকেটার বড় এক স্বীকৃতি পেতে চলেছেন। তাঁকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করছে রাজ্য সরকার। কাকতালীয় হলেও, ঋদ্ধি পুরস্কৃত হচ্ছেন ঠিক সেই বছর, যে বছর তিনি রাজ্য ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-তে অপমানিত হয়েছেন বলে অভিযোগ।

যদিও সম্মানিত হওয়ার খবর পাওয়ার দিন সেই তিক্ত অভিজ্ঞতা মনে রাখতে চান না ঋদ্ধিমান। এবিপি লাইভকে বললেন, 'আজ আর সেসব নিয়ে ভাবতে ইচ্ছে করছে না।' রাজ্য সরকারের কাছে সম্মানিত হতে চলেছেন বলে উচ্ছ্বসিত বঙ্গ উইকেটকিপার। বলছেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী যে আমাকে এই সম্মানের দাবিদার মনে করেছেন, তার জন্য আমি ওঁকে ধন্যবাদ জানাতে চাই। এই ধরনের স্বীকৃতি সবসময় আরও ভাল কিছু করতে উৎসাহিত করে।'

দেশের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন এই উইকেটরক্ষক। তবে ভারতীয় দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়। জাতীয় দলে আর ফেরানো হবে না বলে জানিয়েও দেওয়া হয়েছে তাঁকে। জানা গিয়েছিল, জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় তাঁকে ডেকে জানিয়ে দিয়েছেন যে, ভবিষ্যতে টিম ইন্ডিয়ার জার্সিতে তাঁকে আর ভাবা হচ্ছে না। বরং ঋষভ পন্থের পাশাপাশি তরুণ কয়েকজনকে তৈরি করার পরিকল্পনার কথাও জানিয়ে দেন দ্রাবিড়। পাশাপাশি ঋদ্ধিকে প্রকারান্তরে বুঝিয়ে দেওয়া হয় যে, তিনি যদি অবসরের সিদ্ধান্ত নেন তাহলে ভেবে দেখতে পারেন।

ঋদ্ধিমান সাহার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিএবি-রই এক কর্তা। তারপরই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই ঋদ্ধিমান সাহাকেই (Wriddhiman Saha) বঙ্গভূষণ পুরস্কার দিচ্ছে রাজ্য সরকার। আগামী ২৫ জুলাই নজরুল মঞ্চে রাজ্য সরকারের পক্ষ থেকে ঋদ্ধির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

উচ্ছ্বসিত ঋদ্ধিমান সাহার স্ত্রী দেবারতিও। এবিপি লাইভকে বললেন, 'ওকে যোগ্য মনে করেছে বলেই এই পুরস্কার দিচ্ছে। রাজ্য সরকারকে ধন্যবাদ।'

আরও পড়ুন: আইপিএল খেলে শিরোনামে এসেছিলেন, ভারতের দুই তরুণের জন্য এবার বড় সুযোগ

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget